Thursday, May 14, 2026

প্রেম করা নিষেধ: গাড়ির ভিতর কেন কড়া নোটিশ চালকের!

Date:

Share post:

সেটা গাড়ি। তাও ভাড়ার। সেখানে পার্ক বা ওয়োও রুমের মতো আচরণ করলে তা চালকের ভালো নাও লাগতে পারে। আবার তাঁর মনঃসংযোগের ব্যাঘাত ঘটাতে পারে। একাধিক অভিজ্ঞতা থেকে তিতিবিরক্ত হয়েই বোধহয় হায়দরাবাদের (Hyderabad) এক গাড়ি চালক (Car Driver) সামনের আসন থেকে পিছনের দিকে একটি ‘কড়া নোটিশ’ ঝুলিয়ে দিয়েছেন। এক যাত্রী সেই ছবি তুলে সমাজমাধ্যমে ভাইরালও করে দিয়েছেন। যদিও এ ছবি সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’। তবে গাড়িতে উঠে যুগলদের ‘অসীম রোমান্স’ চালকদের যে বিব্রত করে তা মানছেন অনেকেই।‘হাই হায়দরাবাদ’ নামের একটি এক্স হ্যান্ডলের (X-Handle) অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবি দেখে তাজ্জব সবাই। বেশিরভাগই হেসে কুটোপাটি। দেখা যাচ্ছে যে, গাড়ির সামনের আসন থেকে বিজ্ঞপ্তি আকার একটি কার্ড ঝুলিয়ে রাখা হয়েছে। ইংরেজিতে লেখা সেই নিয়মাবলীর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘‘সতর্কতা। গাড়িতে প্রেম করবেন না। এটি গাড়ি। আপনাদের বাড়ি বা ওয়োও নয়। সুতরাং দূরত্ব বজায় রাখুন। শান্ত হয়ে বসুন।’’ এই নোটিশ চোখে পড়তেই এক যাত্রী তার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন।

ছবির নীচে নানা মন্তব্য আসতে থাকে। অনেকের ধারণা চালকের (Car Driver) বোধহয় এখনও সঙ্গী জোটেনি। তাই ঈষাকাতর হয়ে এই ধরনের নিয়মাবলী। কারও মতে আবার গাড়ি চালাতে বেজায় অসুবিধায় পড়েন বলেই বাধ্য হয়ে এরকম নোটিশ টাঙিয়েছেন চালক। তবে, হায়দরাবাদ প্রথম নয়, এর আগে দিল্লি বা বেঙ্গালুরুতেও গাড়ির ভিতর এই ধরনের নিয়মাবলী ঝোলানো হয়েছে বলে মত নেটিজেনদের।







Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...