Tuesday, May 12, 2026

আগাম সতর্কতা, সাগরদ্বীপ থেকে ৬৫ অন্তঃসত্ত্বাকে সরানো হল সাগর গ্রামীণ হাসপাতালে

Date:

Share post:

গত তিন বছরে একাধিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সাক্ষী থেকেছে সুন্দরবন। ডানার ক্ষত আয়লা আমফানের মতো ততটা প্রবল হবে কিনা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে প্রশাসন প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না। সব বিভাগ থেকেই জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের সতর্কতা। উপকূলবর্তী এলাকা এবং দুই ২৪ পরগনার দ্বীপ এলাকা থেকে সরানো হয়েছে বাসিন্দাদের।

সুন্দরবনের সাগরদ্বীপ থেকে ৬৫ জন অন্তঃসত্ত্বা মহিলাকে সরিয়ে নিয়ে আসা হল সাগর গ্রামীণ হাসপাতালে। ডানার প্রভাবে যাতে কোনও মা ও সদ্যোজাত শিশুর ক্ষতি না হয় তার জন্যই এই ব্য়বস্থা বলে জানিয়েছে প্রশাসন।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরে নির্দেশিকা অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই কাজ শুরু করেন স্বাস্থ্যকর্মীরা। গঙ্গাসাগর এলাকার প্রত্যন্ত গ্রামগুলি থেকে অন্তঃসত্ত্বা মহিলাদের নিরাপদ স্থান হিসাবে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসার কাজ শুরু হয়েছে।

বিভিন্ন পর্যটন স্থান থেকেও সরে যেতে বলা হয়েছে পর্যটকদের। পর্যাপ্ত ত্রাণের সঙ্গে জরুরি অবস্থার জন্য তৈরি রাখা হয়েছে উদ্ধারকারী দলও। নবান্নের তরফ থেকে ন’টি জেলার প্রশাসনকে সব রকম ব্যবস্থা তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুম।








Related articles

ভোট পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে মামলা তৃণমূলের 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আক্রান্ত তৃণমূল (TMC) কর্মীরা। কোথাও সোজাসুজি জোড়াফুলের...

চন্দ্রনাথ খুনের তদন্তে সিবিআই, আজই রাজ্যের থেকে দায়িত্ব নেবে কেন্দ্রীয় সংস্থা

ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে নির্বাচন পরবর্তী হিংসার ছবি ধরা পড়েছে। গত ৬ মে উত্তর ২৪ পরগনার...

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...