Monday, April 20, 2026

‘ডানা’র ল্যান্ডফলের জেরে বিপর্যস্ত ভদ্রক, ওড়িশায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা! 

Date:

Share post:

রাত পেরিয়ে সকাল, এখনও চলছে ‘ডানা’র (Dana) ল্যান্ডফল প্রক্রিয়া। পূর্বাভাস মতোই ধামড়া এবং ভিতরকণিকার মাঝামাঝি এলাকায় আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘ডানা’। পুরীর সমুদ্রের ব্যাপক জলোচ্ছ্বাস না হলেও পারাদ্বীপ, ভুবনেশ্বর, বালাসোরের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের প্রভাবে বহু গাছ ভেঙে পড়েছে। বেশ কিছু জায়গায় বাড়ির চাল উড়ে গেছে, ভদ্রকের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ভুবনেশ্বরে বসে পরিস্থিতির দিকে নজর রেখেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Odisha CM Mohan Charan Majhi)।

IMD জানিয়েছে ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাই এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব নয়। তবে ক্রমশ ঘূর্ণিঝড়ের শক্তি কমছে। এই মুহূর্তে ওড়িশা জুড়ে ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে হাওয়ার দাপট রয়েছে। এদিন সকালে বিপর্যয় মোকাবিলা মন্ত্রী এবং মুখ্যসচিবের সঙ্গে বৈঠকেও বসেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী। সকাল থেকে ওড়িশার জেলায় জেলায় মুষলধারে বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।

Related articles

বেলেঘাটায় কুণালের লড়াই আর সাংবাদিকতা: প্রচারে গান্ধীজিকে মনে করালেন মমতা

দিল্লি থেকে পরিযায়ী বিজেপির নেতারা এসে বারবার বাংলায় অশান্তি তৈরির চেষ্টা যেভাবে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চালাচ্ছে নির্বাচনী জনসভা...

দুই ২৪ পরগনা-কলকাতা নিয়ে গভীর চক্রান্ত বিজেপির! অঘটনের আশঙ্কায় সতর্কবার্তা তৃণমূলের 

বিজেপি একটা মহিলা বিরোধী দল। এরা মহিলাদের সম্মান করে না। এর প্রমাণ বারবার মিলেছে। তৃণমূল কংগ্রেস এই রাজ্যে...

রানিবাঁধে বড় ভাঙন বিজেপির, রাজ্য কমিটির সদস্য যোগ দিলেন তৃণমূলে 

হাতে মাত্র দুদিন। বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট ২৩ এপ্রিল। এর মাঝেই সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম নির্বাচনী জনসভা...

আলিপুরদুয়ারে দেবের ভোট প্রচারে বাধা, কমিশনের দিকে অভিযোগের আঙুল তৃণমূলের

তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থীর হয়ে আলিপুরদুয়ারে প্রচার করতে গিয়ে মাঝপথেই থেমে যেতে হল সাংসদ অভিনেতা দেবকে (Dev)। এরপরই...