Monday, May 11, 2026

শুক্রের সকালে স্বাভাবিক বিমান পরিষেবা, হাওড়া শিয়ালদহে চালু লোকাল ট্রেন

Date:

Share post:

‘ডানা’র (Dana) আতঙ্কে বন্ধ হওয়া গণপরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিকের পথে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বন্ধ ছিল বিমানবন্দর। শুক্রের সকালে বৃষ্টির দুর্যোগ থাকলেও আটটা থেকে ভুবনেশ্বর এবং নটা থেকে কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport) উড়ান ওঠা নামা শুরু হয়েছে। যাত্রীসংখ্যা অন্যান্য দিনের মতো স্বাভাবিক। এর পাশাপাশি সকাল ১০টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখা (Sealdah South Division) এবং হাওড়া (Howrah) মেন লাইনে চালু হল লোকাল ট্রেন পরিষেবা।

ঘূর্ণিঝড়ের দাপট থেকে বাঁচতে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি একগুচ্ছ লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পূর্ব রেল (ER) । ২৪ অক্টোবর রাত আটটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। যার জেরে সমস্যায় পড়েছিলেন অনেকেই। বাইরে থেকে আসা বিভিন্ন যাত্রীদের রাতের স্টেশন চত্বরেই কাটাতে হয়। এদিন সকাল থেকেও প্লাটফর্মে নিত্যযাত্রীদের ভিড় জমতে থাকে। এরপর নির্দেশিকা অনুযায়ী শুক্রবার সকাল দশটায় শিয়ালদহের ১৫ নাম্বার প্ল্যাটফর্ম থেকে ডাউন সোনারপুর লোকাল রওনা দেয়। একে একে বারুইপুর, ক্যানিং, লক্ষীকান্তপুর লোকাল ট্রেন চালু হয়েছে। একই ছবি হাওড়াতেও। সকাল দশটা পর্যন্ত হাওড়া মেন লাইনের লোকাল ট্রেন বন্ধ থাকলেও ভোর সাড়ে পাঁচটার পর থেকে বিভিন্ন স্টেশনে ট্রেন নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। ঘড়ির কাঁটায় দশটা বাজতেই হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল, আরামবাগ, শেওড়াফুলি-সহ মেন লাইনের সব শাখাতেই ট্রেন চলাচল শুরু হয়েছে।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...