Saturday, June 20, 2026

শক্তি হারিয়ে ছত্তিশগড় -মধ্যপ্রদেশের দিকে রওনা ‘ডানা’র!

Date:

Share post:

ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন করার পর এবার ঘূর্ণিঝড় ‘ডানা’ মধ্যপ্রদেশ অভিমুখে যাত্রা শুরু করতে চলেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) মধ্যরাতে ভিতরকণিকা- ধামরার মাঝে আছড়ে পড়ার পর সকাল পর্যন্ত তাণ্ডব চালিয়েছে ‘সুপার সাইক্লোন’। ভদ্রককে (Bhadrak) লন্ডভন্ড করার পর এবার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করার পালা। মৌসম ভবন (IMD) জানিয়েছে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ‘ডানা’ শক্তি হারিয়ে এখন ১০ কিলোমিটার গতিবেগে ছত্তিশগড় -মধ্যপ্রদেশের দিকে এগোচ্ছে। দুপুরের মধ্যে এই গতিপথ আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ IMD জানিয়েছিল ‘ডানা’-র (Dana) টেইল বা লেজের অংশ এখন স্থলভাগে প্রবেশ করছে। গোটা প্রক্রিয়া শেষ হতে প্রায় তিন ঘণ্টার কাছাকাছি সময় লাগে। সকাল সাড়ে নটা পর্যন্ত দুর্যোগ কাটেনি ওড়িশার বিস্তীর্ণ এলাকায়। প্রবল ঝড় বৃষ্টি পশ্চিমবঙ্গের উপকূলে। বৃষ্টি মগ্ন গোটা দক্ষিণবঙ্গ। ঝড়ের প্রভাব বাংলার পূর্ব মেদিনীপুর জুড়ে। যেমনটা আশঙ্কা করা হচ্ছিল যে স্থলভাগে ঢুকে পড়ার পর হয়তো বাংলা অভিমুখে এগোতে পারে ঝড়, তাকে নস্যাৎ করে দিয়ে আপাতত মধ্যপ্রদেশের দিকেই এগিয়ে যাবে ‘ডানা’, মনে করছেন আবহাওয়াবিদরা। সেক্ষেত্রে যত সময় এগোবে ততই ঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি আর ধ্বংসলীলার ছবিটা পরিষ্কার বোঝা যাবে।

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...