Friday, April 24, 2026

এবার বোমাতঙ্ক তিরুপতির একাধিক হোটেলে, পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত!

Date:

Share post:

গত কয়েকদিন ধরে প্রায় শতাধিক বিমানে হুমকিবার্তা সহ বোমাতঙ্কে (Bomb Threat) ব্যাহত স্বাভাবিক উড়ান পরিষেবা। কখন বিমানে জরুরি অবতরণ। কখন হাই অ্যালাট জারি করে চলেছে তল্লাশি। যদিও এখন পর্যন্ত কোনও ক্ষেত্রেই সন্দেহজনক কিছুর সন্ধান মেলেনি। আর এবার এরই মধ্যে অন্ধপ্রদেশের (Andhra Pradesh) তিরুপতি মন্দির সংলগ্ন একাধিক হোটেলে ছড়াল বোমাতঙ্ক (Bomb Threat)। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ালো পর্যটক ও হোটেল (Hotel) ব্যবসায়ীরদেরর মধ্যে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধেয় তিরুপতি মন্দির (Tirupati Temple) সংলগ্ন তিনটি হোটেলে হুমকি মেল আসে। তার মধ্যে রয়েছে লীলা মহল (Lila Mahal), কপিলা তীর্থ (Kapila Tritho) ও আলিপিরি (Alipiri) একটা একটি হোটেল। সেই ইমেলে জানানো হয়, “হোটেলে বিস্ফোরক রেখেছে পাক (Pakistan) গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। সেগুলি সক্রিয় করে হোটেল উড়িয়ে দেওয়া হবে। রাত ১১টার মধ্যে হোটেল খালি করুন।” হোটেল কর্তৃপক্ষেরর কাছে এই হুমকি ইমেল (Email) আসার পরেই শোরগোল পড়ে যায়। ঝুঁকি না নিয়ে হোটেল (Hotel) গুলি সঙ্গে সঙ্গে খালি করে দেওয়া হয়।

খবর পেয়েই পুলিশের (Police) সাথে যোগাযোগ করা হলে ঘটনাস্থলে আসে ডগ স্কোয়াড ও বিশাল পুলিশবাহিনী। তিরুপতি মন্দির (Tirupati Temple) সংলগ্ন হোটেল তিনটি খালি করিয়ে তল্লাশি চালানো হয়। তবে সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়নি বলে খবর। তবে কোথা থেকে এই হুমকিবার্তা এসেছিল, ইমেল পরীক্ষা করে আইপি অ্যাড্রেস চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে গত কয়েক সপ্তাহ ধরে চলা বিমানে বোমাতঙ্কের হুমকি বার্তার মাঝেই হোটেলে এমন কাণ্ড। ফলে ভুয়ো হুমকি বার্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ও কঠোর শাস্তি দেওয়ারও চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি।








Related articles

শেষকৃত্য থেকে ফেরার পথে উত্তরাখণ্ডে খাদে ভ্যান, মৃত ৮

উত্তরাখণ্ডের(Uttarakhand) তেহরি গাড়োয়ালে ভয়াবহ পথ দুর্ঘটনায়(Road Accident) মৃত্যু হল অন্তত ৮ জনের। বৃহস্পতিবার দুপুরে চম্বা-কোটি ন্যাল মার্গ সংলগ্ন...

দ্বিতীয় দফা ভোটের আগে খেলা ঘোরাবে আবহাওয়া!

কড়া রোদে বাংলায় প্রথম দফার ভোট সম্পন্ন হলেও দ্বিতীয় দফার আগে প্রকৃতির মেজাজ বদলাতে চলেছে। আলিপুর হাওয়া অফিস...

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...