Thursday, May 28, 2026

সঞ্জয় মঞ্জরেকরের পর এবার বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন কুম্বলে , দিলেন পরামর্শ

Date:

Share post:

পুণেতে চলছে দ্বিতীয় টেস্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছে ভারতীয় দল। কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যর্থ ভারতীয় দল। ব্যাট হাতে ব্যর্থ বিরাট কোহলি। এদিনও খারপ শট খেলতে গিয়ে আউট হন তিনি। যা নিয়ে উঠছে সমালোচনার ঝড়। বিরাটের আউট হওয়া নিয়ে সকালেই মুখ খুলেছিলেন সঞ্জয় মঞ্জরেকর। আর এবার মুখ খুললেন ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। দিলেন পরামর্শ। বললেন ঘোরোয়া ক্রিকেটে খেলতে।

এদিন কুম্বলে বলেন, “ বিরাটের হয়তো লম্বা টেস্ট মরশুমের আগে ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত ছিল । “ এখানে না থেমে কুম্বলে আরও বলেন, “ যতই অনুশীলন করা হোক না কেন, ম্যাচের পরিস্থিতিতে একটা দুটো ভালো ইনিংসে বেশি উপকার হয়। যদি বিরাটের মনে হয়ে থাকে, যে ঘরোয়া ক্রিকেট খেললে উপকার হবে, টিম ম্যানেজমেন্ট যদি তাতে রাজি থাকে, তাহলে ও ঘরোয়া ক্রিকেটে খেলতে পারত। বিরাট যে সময় ব্যাট করতে এসেছে, সেসময় স্পিনটা সব ব্যাটারকেই সমস্যায় ফেলেছে। বিরাটের আগে শুভমান গিলও সমস্যায় পড়েছে। বিশ্বের যে কোনও ব্যাটার ওই সময় সমস্যায় পড়ত।“

এর আগে বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন সঞ্জয় মঞ্জরেকর। তিনি বলেন, “ হায় রে! বিরাট নিজেও জানে যে ও নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ শটটা খেলে আউট হয়েছে। ওর জন্য খুব খারাপ লাগছে। কারণ বিরাট সবসময়ে রান করার খিদে নিয়ে ক্রিজে আসে।“

 


Related articles

প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম, উদ্বেগ! পরীক্ষা-দুর্নীতি নিয়ে কেন্দ্রকে নিশানা অভিষেকের

প্রশ্নফাঁস, অনিয়ম, উদ্বেগ, অনিশ্চয়তা আর বিশ্বাসঘাতকতা। এই পঞ্চবাণে দেশের যুবসমাজকে বিদ্ধ করে চলেছে বিজেপি (BJP)। একের পর এক...

ফিফা বিশ্বকাপের মঞ্চে বাঙালি, গুরুত্বপূর্ণ দায়িত্বে হুগলির স্নেহাংশু

ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup) মঞ্চে সুযোগ পেলেন এক বাঙালি। রেফারি বা সহকারী রেফারি নয়,ফিফার ভলান্টিয়ার হিসেবে নির্বাচিত...

অন্নপূর্ণা যোজনার ফর্মে কেন গোটা পরিবারের তথ্য চাওয়া হয়েছে? প্রশ্ন কুণালের

লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প নয় অন্নপূর্ণা যোজনা তা বলাই বাহুল্য। কথা ছিল ১ জুন থেকে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০ টাকার...

মন সম্মতি দিচ্ছে না! দলনেত্রীকে চিঠি দিয়ে তৃণমূলের জাতীয় মুখপাত্রের পদ ছাড়লেন শান্তনু

কাকলি ঘোষদস্তিদার, সুশান্ত ঘোষ (Sushanta Ghosh), অরূপ চক্রবর্তীর (Arup Chakrabotry) পরে তালিকা দীর্ঘ হচ্ছে। “আমার মন আর কোনও...