Saturday, June 27, 2026

প্রচারের সময় দুষ্কৃতী হামলা! অল্পের জন্য রক্ষা পেলেন অরবিন্দ কেজরিওয়াল

Date:

Share post:

প্রচারের সময় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ওপর দুষ্কৃতী হামলা! অল্পের জন্য রক্ষা পেলেন আপ প্রধান। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে আপ। আম আদমি পার্টির অভিযোগ, বিজেপির সাথে যুক্ত কিছু ব্যক্তি শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির বিকাশপুরীতে অরবিন্দ কেজরিওয়ালের পদযাত্রার সময় তার ওপর হামলার চেষ্টা করে। অল্পের জন্য রক্ষা পান তিনি। আপের পক্ষ থেকে দিল্লি পুলিশেরও অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন- সঞ্জয় মঞ্জরেকরের পর এবার বিরাটের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন কুম্বলে , দিলেন পরামর্শ

আপ প্রধানের ওপর এই হামলার প্রসঙ্গে আপ নেতা মণীশ সিসোদিয়া বলেন,’অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। এটা স্পষ্ট যে দুষ্কৃতীদের দিয়ে এই হামলা চালিয়েছে বিজেপি।অরবিন্দ কেজরিওয়ালের কোনও ক্ষতি হলে তার দায় বিজেপির। আমরা ভয় পাই না। আম আদমি পার্টি নিজের লক্ষ্যে অটল থাকবে’।

এই ঘটনায় বিজেপির দিকে সরাসরি আঙুল তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতীশি। তিনি বলেন,’ পদযাত্রার সময় বিজেপির দুষ্কৃতীদের হাতে আক্রান্ত অরবিন্দ কেজরিওয়াল। তিনি আরও বলেন, এর আগেও একাধিকবার কেজরিওয়ালের হামলার চেষ্টা করা হয়েছে। প্রতিবারই তদন্তে উঠে এসেছে, এই হামলার পিছনে বিজেপি কর্মীরা জড়িত ছিল। কয়েকজন বিজেপি কর্মী অরবিন্দ কেজরিওয়ালকে মালা পরাতে এসে স্লোগান দিতে শুরু করে। তারপর হামলা করে তারা’।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...