Saturday, June 27, 2026

বাড়ছে চিতাবাঘ-হাতির লোকালয়ে হানা! এবার বন্যপ্রাণীর গতিবিধি ড্রোনে নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন জেলায় বন্য প্রাণীর হানা বাড়ছে। বিশেষ করে জঙ্গলঘেরা জেলাগুলিতে মাঝে-মধ্যেই হানা দেয় চিতা, হাতির মতো বন্য প্রাণীরা। বিপদের মুখে পড়েন সাধারণ মানুষ। অনেক ক্ষতির শিকারও হতে হয় তাঁদের। এবার বাংলার ঘন জঙ্গলপূর্ণ জেলাগুলিতে বন্যপ্রাণীদের গতিবিধির উপর নজরদারি চালাতে ড্রোন ব্যবহারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার নবান্নে পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, প্রতি জেলায় একটি করে ড্রোন রাখতে হবে বন্যপ্রাণীর নজরদারিতে। এই খাতে রাজ্য সরকারের তরফে অর্থ বরাদ্দের কথাও জানান তিনি। সেই সঙ্গে তিনি পরামর্শ দেন, কর্মশ্রী প্রকল্পের অধীনে জঙ্গল লাগোয়া স্থানীয় বাসিন্দাদের নজরদারির কাজে লাগানোর।

ঘূর্ণিঝড় ‘ডানা’র জেরে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্নে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে লোকালয়ে বন্যপ্রাণী হানার বিষয়টিও তিনি তুলে ধরেন। সম্প্রতি, জলপাইগুড়িতে এক কিশোরীকে চিতাবাঘ তুলে নিয়ে যায়। সেই ঘটনা তুলে ধরে পরিবেশ দফতরের আধিকারিককে ডেকে মুখ্যমন্ত্রী বলেন, চিতা লোকালয়ে চলে আসছে মাঝেমাঝে। ফরেস্টের লোকেরা নজর রাখছেন না। একটি বাচ্চা মেয়েকে চিতা তুলে নিয়ে গিয়েছে। আমার খারাপ লেগেছে শুনে। ওই পরিবারকে সাহায্য করতে হবে। এখন থেকে ফরেস্টগুলোতে নজরদারি চালাতে ড্রোন ব্যবহার করুন। কর্মসূচি প্রকল্পের শ্রমিকদের কাজে লাগান। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মুখ্যসচিব মনোজ পন্থ জানান, ড্রোন কেনার ব্যবস্থা করা হচ্ছে। যতক্ষণ না তা হচ্ছে, অস্থায়ীভাবে পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা করা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- প্রচারের সময় দুষ্কৃতী হামলা! অল্পের জন্য রক্ষা পেলেন অরবিন্দ কেজরিওয়াল

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...