Monday, May 18, 2026

আগামিকাল এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে জয় লক্ষ্য লাল-হলুদের

Date:

Share post:

এবার মিশন এএফসি কাপ। আগামিকাল থিম্পুতে এএফসি চ্যালেঞ্জ লিগে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল এফসি। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের সামনে ভুটানেরই পারো এফসি। আইএসেল-এর ব্যর্থতা কাটিয়ে এএফসি কাপে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

এদিকে শনিবারের ম্যাচে আবার ইস্টবেঙ্গল কোচের বেঞ্চে বসা নিয়েও একটা জটিলতা রয়েছে। রাত পর্যন্ত যা কাটেনি। এএফসি-তে নাম নথিভুক্ত না হওয়ায় শুক্রবার সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারেননি অস্কার। ইস্টবেঙ্গলের দাবি, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের গাফিলতিতেই এটা হয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে আগে জানানো সত্ত্বেও ফেডারেশন ঠিক সময় আরইসিসি ফর্ম জমা দিয়ে এএফসি-র ছাড়পত্র আনতে পারেনি। তবে ক্লাব ম্যানেজমেন্টের আশা, ম্যাচের আগেই অনুমতি মিলবে। না এলেও টেকনিক্যাল অফিসিয়াল হিসেবে বেঞ্চে বসতে পারবেন কোচ।

ভুটানে সমস্যার পাহাড় ডিঙিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপের বাধা টপকানো কতটা কঠিন? সাংবাদিক বৈঠকে এসে সহকারী কোচ বিনো জর্জ ও ফুটবলার নাওরেম মহেশের মুখেও দুটি বড় সমস্যার কথা। কৃত্রিম ঘাসের মাঠ ও চাঙলিমাথাঙ স্টেডিয়ামের উচ্চতা। সঙ্গে ঠান্ডা হওয়া তো রয়েছেই। এই নিয়ে বিনো বলছেন, ‘‘আমরা কৃত্রিম ঘাসের মাঠে খেলিনি বহুদিন। তার উপর উচ্চতাও একটা ফ্যাক্টর। তবে আমরা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য তৈরি।“

শুক্রবার বিকেলে ম্যাচ ভেনুতে অনুশীলন করেছেন নন্দ, দিয়ামনতাকোসরা। মহেশ পুরো ফিট না হলেও খেলার সম্ভাবনা রয়েছে। বললেন, ‘‘এখানে প্রতিকূল পরিবেশ থাকলেও আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই।”

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...