Monday, March 16, 2026

নজরে নিরাপত্তা, হাওড়া কমিশনারেটের অধীনে আসছে দক্ষিণেশ্বর মন্দির: নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বারাকপুর কমিশনারেটের এলাকা থেকে অনেক দূরে দক্ষিণেশ্বর মন্দির (Dakkhineswar Temple)। নিরাপত্তা জোরদার করতে দক্ষিণেশ্বরকেও হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্তমানে বারাকপুর কমিশনারেটের অধীনে রয়েছে দক্ষিণেশ্বর এলাকা। তবে এবার তা হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে আনতে হবে বলে শুক্রবার, নবান্নে বৈঠকে এই নির্দেশ দেন তিনি।এদিন বৈঠকে মমতা (Mamata Banerjee) বলেন, “বেলুড় হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত। দক্ষিণেশ্বর আবার বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত। কিন্তু দক্ষিণেশ্বর বারাকপুর কমিশনারেটের এলাকা থেকে অনেক দূর। এবার দক্ষিণেশ্বরকেও হাওড়া পুলিশ কমিশনারেটের (Howrah Commissionerate) আওতায় আনা হবে।”মুখ্যমন্ত্রী জানান, বেলুরমঠ হাওড়া কমিশনারেটের (Howrah Commissionerate) এলাকার অংশ। ঠিক একইভাবে বালি ব্রিজ সংলগ্ন গঙ্গার পূর্বপাড়ে অবস্থিত দক্ষিণেশ্বরকেও একই কমিশনারেটের মধ্যে নিয়ে এলে, কাজে সুবিধে হবে।

রাজ্যন পুলিশের ডিজি রাজীব কুমারের উদ্দেশে মমতা বলেন, “তুমি শুধু পুলিশ নিয়ে ভাবছ। আমাকে গোটা রাজ্য নিয়ে ভাবতে হয়। দক্ষিণেশ্বরকে হাওড়া কমিশনারেটের মধ্যে নিয়ে আসতে হবে।”







spot_img

Related articles

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...