Saturday, May 23, 2026

জ্যেঠুর মুখোমুখি ভাইপো! মহারাষ্ট্র ভোটে শারদ পাওয়ারের নতুন চাল

Date:

Share post:

বৃহস্পতিবারই প্রার্থী তালিকা ঘোষণা করেছে শারদ পাওয়ারের এনসিপি (NCP)। কংগ্রেস, শিবসেনা উদ্ধব শিবিরের সঙ্গে আসন সমঝোতা হতেই মহারাষ্ট্র নির্বাচনে তৎপর বিরোধী শিবির। কার্যত পরিবারের মধ্যে লড়াই এনসিপিতে প্রথম নয়। এনসিপি-র প্রার্থী তালিকা প্রকাশের পর সেই ছবি আবার দেখা গেল। বিধানসভা নির্বাচনে উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar) প্রতিদ্বন্দ্বী ভ্রাতুস্পুত্র যুগেন্দ্র পাওয়ার (Yugendra Pawar)।

লোকসভা নির্বাচনে এনসিপি অজিত গোষ্ঠীর প্রার্থী তথা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারকে (Sunetra Pawar) প্রায় দেড় লক্ষ ভোটে পরাজিত করেন শারদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে (Supriya Suley)। সেই নির্বাচনে বারামাটি (Baramati) কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন যুগেন্দ্র। সুপ্রিয়া সুলের জয়ে অনেকটাই ভূমিকা ছিল তরুণ যুগেন্দ্রর, দাবি মহারাষ্ট্রের রাজনৈতিক মহলের।

এবার সেই যুগেন্দ্র লড়াই করবেন বারামাটি (Baramati AC) আসন থেকে। অজিত গোষ্ঠী গত বিধানসভা নির্বাচনেও মাত্র একটি আসনে জয় লাভ করেছিল। তাই বারামাটি আসন অজিত গোষ্ঠীর জন্যও প্রেস্টিজ ফাইট। ভাই শ্রীনিবাসের ছেলে যুগেন্দ্রর মুখোমুখি অজিত (Ajit Pawar) এবার সেই বারামাটিতে (Baramati AC)। মহারাষ্ট্রে এক দফায় নির্বাচন ২০ নভেম্বর। ২৩ নভেম্বর ফলাফল জানা যাবে বারামাটি এনসিপি-র কোন গোষ্ঠীর হাতে থাকবে।

Related articles

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...