Saturday, June 13, 2026

হালিশহরে এক ছোট্ট বিবাদে শেষ পর্যন্ত মর্মান্তিক মৃত্যু বৃদ্ধের

Date:

Share post:

হালিশহরে এক ছোট্ট বিবাদ শেষ পর্যন্ত মৃত্যুতে পরিণত হলো। স্থানীয় বাসিন্দা পরশনাথ সাউ (৭০) নামে এক বৃদ্ধকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। রবিবার রাতে বেলুড়পাড়া এলাকার এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। হালিশহর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, রবিবার রাতে পরশের মেয়ে বাড়ির সামনেই কাপড় শুকোতে দিয়েছিলেন। আর এই সামান্য ব্যাপার নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা শুরু হয়। এমনকি বাড়ির বাইরে বেরিয়ে এসে ঝগড়া থামাতে যান পরশনাথ। কিন্তু এই পরিস্থিতিতে তিন প্রতিবেশী হঠাৎ করে তাঁকে আক্রমণ করেন। অভিযোগ অনুযায়ী, প্রতিবেশীরা তাঁকে প্রথমে মারধর করতে শুরু করেন এবং পরে লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করেন।রক্তক্ষরণ হওয়ায় তিনি রাস্তায় পড়ে যান। ঘটনাস্থল থেকে পরশনাথকে প্রথমে নৈহাটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে সেখানকার চিকিৎসকেরা তাঁকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। কিন্তু পরশনাথকে হাসপাতালে ভর্তি করানোর কিছু সময়ের মধ্যেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, হত্যাকারীদের কঠোর শাস্তি হওয়া উচিত এবং এমন একটি তুচ্ছ কারণকে কেন্দ্র করে কেন এমন বর্বরতা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীও।








Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...