Friday, June 26, 2026

তিলোত্তমার দ্রুত বিচার-সহ আট দফা দাবিতে এবার মুখ্যসচিবকে চিঠি WBJDA-র

Date:

Share post:

অনিকেতদের অভিযোগ মিথ্যে বলে দাবি করে পাল্টা আত্মপ্রকাশ করেছে West Bengal Junior Doctors’ Association। এবার তিলোত্তমার দ্রুত বিচার-সহ আট দফা দাবিতে এবার মুখ্যসচিবকে চিঠি দিল WBJDA। সেই দাবিগুলির মধ্যে প্রধান হল তিলোত্তমার দ্রুত বিচার এবং দোষী বা দোষীদের চরমতম শাস্তি। একই সঙ্গে কী পরিস্থিতিতে, কেন এই সংগঠন তৈরি হল সেটাও লেখা আছে।WBJDA-র তরফে আহ্বায়ক প্রণয় মাইতি ও শ্রীশ চক্রবর্তী তরফে পাঠানো চিঠিতে অভিযোগ করা হয়েছে, যে বিচারের দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল তার রাজনীতিকরণ হয়ে গিয়েছে। তিলোত্তমার বিচারের দাবি যে এখন আর জুনিয়র ডক্টর ফ্রন্টস-এর মূল বিষয় নয়, সেটা নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকেই প্রকাশ পায়। তবে জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন তিলোত্তমার ঘটনায় দোষীদের চরমতম শাস্তির দাবিকেই এক নম্বরে রেখেছে। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে,
•হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন
•চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা
•মেডিক্যাল কলেজ-সহ সব কলেজেই থ্রেট কালচার বন্ধ
•তিলোত্তমা/অভয়ার নামে টাকা তোলা বন্ধ ও সে বিষয়ে তদন্ত
•কোন এক পক্ষের কথা শুনে কলেজ কর্তৃপক্ষের একপেশে সিদ্ধান্ত না নেওয়াসবচেয়ে বেশি বিতর্ক দেখা দিয়েছে WBJDF-এর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া ঠিকানা নিয়ে। এই ঠিকানা হল আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রাবাস কেবি হস্টেলের ৩২ নম্বর রুম। WBJDA তাদের চিঠিতে এই প্রসঙ্গ উল্লেখ করে দাবি জানিয়েছে যে কারণে, WBJDF-কে R.G Kar Medical College-এর KB হোস্টেলের রুম নং: 32 হিসাবে সোসাইটি অ্যাক্টের অধীনে সরকারিভাবে নিবন্ধন করেছে, তাদের জন্য একটি ঘর বরাদ্দ করা হোক। যদি WBJDA-র দাবি পূরণ না হয় তাহলে, WBJDF-এর অফিসিয়াল রেজিস্ট্রেশনের জন্য KB হোস্টেলের রুম নং: 32-এর বরাদ্দ সেই অনুযায়ী বাতিল করতে হবে।

এর পাশাপাশি যে কোন কমিটি তৈরিতে জুনিয়র ডক্টর ফ্রন্ট এর পাশাপাশি জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশনের সদস্যদেরও রাখার দাবি জানানো হয়েছে এই চিঠিতে। এই চিঠির কপি স্বাস্থ্যভবন, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা দফতরে পাঠানো হয়েছে।







Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...