Friday, June 26, 2026

জম্মু কাশ্মীরে ফের সেনা জওয়ানদের গাড়িতে জঙ্গি হামলা

Date:

Share post:

কয়েক দিন আগেই কাশ্মীরের সোনমার্গের কাছে জঙ্গি হামলায় সাত জন নিরস্ত্র সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে ছিলেন ছ’জন শ্রমিক এবং এক জন চিকিৎসক। ওই হামলার পর বুধবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। উপত্যকার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল তাঁদের। সেই বৈঠকের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের কাশ্মীরে জঙ্গি হামলা। উত্তর কাশ্মীরের গুলমার্গের কাছে ভারতীয় সেনার একটি গাড়িতে হামলা চালিয়েছে জঙ্গিরা।

ভারতীয় সেনার ১৮ রাষ্ট্রীয় রাইফেলসের গাড়িতে হামলা চালানো হয়। এই ঘটনায় ২ জন জওয়ান শহিদ হয়েছেন, দু’জন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। এই হামলার পিছনে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম রয়েছে বলে মনে করা হচ্ছে। তারাই এই ধরনের ক্রস-বর্ডার হামলা চালাতে দক্ষ। সোমবারের হামলার পিছনেও তারা আছে কিনা, সেই ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।








Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...