Friday, June 26, 2026

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ম্যাথিউ ওয়েড

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার ম্যাথিউ ওয়েড। এদিন এমনটাই জানালেন তিনি। সম্প্রতি বাঁহাতি এই তারকা ব্যাটারকে আইপিএলে দেখা গেছিল গুজরাত টাইটান্স দলের হয়ে খেলতে। ক্রিকেটার হিসাবে অবসর নিয়েই কোচিং-এর দায়িত্বে ওয়েড। পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলের কোচিং স্টাফের অংশ হবেন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন ওয়েড ।

জানা যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর অস্ট্রেলিয়া দলেরই কোচিং-এ দেখতে পাওয়া যাবে ম্যাথিউ ওয়েডকে। পাকিস্তান সিরিজে অজিদের ফিল্ডিং এবং উইকেটকিপিং কোচ হিসেবে দেখতে পাওয়া যাবে ২০২১ টি২০ বিশ্বকাপ ফাইনালের নায়ককে।

এই নিয়ে ওয়েড বলেন ,” আমি জানতাম টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হবে না। অবসর এবং কোচিং নিয়ে জর্জ বেইলি (প্রধান নির্বাচক) এবং অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের (প্রধান কোচ) সঙ্গে গত ছ’মাস ধরে কথা হচ্ছে। শেষ কয়েক বছর ধরেই কোচিং নিয়ে ভাবছি। খুব ভাল কিছু সুযোগ পেয়েছি। আগামী দিনে আরও পাব। তাই আমি খুবই উত্তেজিত। তবে আমি বিগ ব্যাশ লিগ এবং অন্য দেশের টি-২০ লিগে খেলব।“

ম্যাথিউ ওয়েড দেশের হয়ে ৩৬টি টেস্ট ম্যাচের পাশাপাশি ৯৭টি ওডিআই এবং ৯২টি টি-২০ ম্যাচে খেলেছেন । টেস্টে ১৬১৩, ওডিআইতে ১৮৬৭ এবং টি-২০তে ১২০২ রান করেছেন এই তারকা ব্যাটার।

আরও পড়ুন- ২০২৮ অলিম্পিক্স লস অ্যাঞ্জেলসে হলেও ক্রিকেটের আসর বসতে চলেছে নিউ ইয়র্কে : সূত্র

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...