Tuesday, March 3, 2026

কেন হঠাৎ বাড়ল আলুর দাম? খতিয়ে দেখতে টাস্ক ফোর্সকে নির্দেশ মুখসচিবের

Date:

Share post:

গত দুদিন ধরে আলুর দাম হঠাৎ বেড়ে যাওয়ায় মঙ্গলবার নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক ডেকেছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। নবান্ন সূত্রের খবর, টাস্ক ফোর্সকে তিনি নির্দেশ দিয়েছেন কি কারণে দাম বাড়ল তা খতিয়ে দেখে দ্রুত প্রশাসনকে জানাতে। কোনও ভাবেই খুচরো বাজারে আলুর দাম বাড়ানো যাবে না। পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। সুফল বাংলায় আরও বেশি পরিমাণে আলু বিক্রির নির্দেশও দিয়েছেন তিনি। অন্যান্য সবজির দাম বাড়েনি বলেই টাস্ক ফোর্সের সদস্যরা জানিয়েছেন।

প্রসঙ্গত, এই মুহুর্তে খুচরো আলু ৩৫ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। পাইকিরি ৩০ থেকে ৩২ টাকা। পাইকারি দর যাতে কমানো যায় তার ব্যবস্থা করতে বলা হয়েছে।

আরও পড়ুন- নয়ডায় আন্তর্জাতিক মাদকচক্রের পর্দাফাঁস এনসিবির, গ্রেফতার তিহারের ওয়ার্ডেন সহ ৩

spot_img

Related articles

চন্দ্রগ্রহণের জেরে পিছিয়ে গেল সূর্যদের অনুশীলন! নিয়ম ভেঙে শাস্তির মুখে সঞ্জু?

আগামী বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের (T20 World Cup )সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। সোমবারই মুম্বইয়ে পৌছে যায় টিম ইন্ডিয়া।...

ইরানের মিসাইল রেঞ্জে শাহরুখ-সলমনদের ভিলা, দুবাইয়ের নিরাপত্তা নিয়ে চিন্তায় সেলেব্রিটিরা 

ট্যাক্স-ফ্রি আভিজাত্য আর নিশ্চিদ্র নিরাপত্তার ভরসায় আরব সাগরের তীরে দ্বিতীয় ঘর বেঁধেছিলেন বিশ্বের তাবড় সেলেব্রিটিরা। কিন্তু পশ্চিম এশিয়ার...

সংসদীয় রাজনীতির জাতীয় ময়দানে নীতীন নবীন: বিজেপির ৯ মনোনয়নে মাত্র ১ মহিলা

একেবারে অনামী রাজনীতিককে বিজেপির জাতীয় সভাপতি পদে তুলে এনে কার্যত মোদি-শাহরা বিজেপিতে নিজেদের ক্ষমতাকে কায়েম রাখারই ব্যবস্থা করেছিলেন।...

রিচার পর সোনিয়া, সোনার মেয়ের নামে ফের বিচারাধীন তকমা নির্বাচন কমিশনের

গোটা এসআইআর (SIR) পর্বে সাধারণ মানুষদের মতোই দেশের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদেরও কমিশনের শুনানির মুখে পড়তে হয়। তাদের...