Sunday, May 17, 2026

কালীপুজোর সকালে জোড়াবাগানে ঘর থেকে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার!

Date:

Share post:

কালীপুজোর সকালেই মর্মান্তিক ঘটনা। কলকাতার জোড়াবাগানে ঘর থেকে প্রৌঢ়ের রক্তাক্ত দেহ উদ্ধার। খুনের অভিযোগ পরিবারের। ঘরের মেঝে ও দেওয়ালে রক্তের দাগ মিলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে জোড়াবাগান (Jorabagan) থানার পুলিশ (Police)। বৃহস্পতিবার সকালে জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা বছর আটান্নর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Bandopadhyay) দেহ উদ্ধার হয়। তাঁর বাড়ির পাশেই রয়েছে তাঁর বোনের বাড়ি। সেখান থেকেই তাঁকে সকালে চা পৌঁছে দেওয়া হত। এদিন চা দিতে এসে সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন আত্মীয়রা। পরে বাড়ির পিছন দিকের দরজা খোলা থাকায় সেখান থেকে ঢুকে রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়।

পরিবারের সন্দেহ, পিছনের দরজা দিয়ে ঘরে ঢুকে তাঁকে খুন করা হয়েছে। ঘরের দেওয়াল এবং মেঝেতে রক্তের দাগ দেখে এটিকে খুন বলেই অভিযোগ অভিজিতের পরিবারের। যদিও পুলিশের তরফ থেকে এখনও মৃত্যুর ধরন সম্পর্কে কিছু জানানো হয়নি। মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। এটা খুন না দুর্ঘটনার কারণে মৃত্যু তা তদন্ত করে দেখছে পুলিশ (Police)।







Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...