Saturday, May 16, 2026

বাদুতে কারখানায় অগ্নিকাণ্ডে বাড়ছে মৃতের সংখ্যা, আশঙ্কাজনক মালিকের জামাই

Date:

Share post:

মধ্যমগ্রামে (Madhaymgram) বাদুতে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের (Fire) ঘটনায় বাড়ছে মৃতের (Death) সংখ্যা। বুধবার মৃত্যু হয়েছিল একজনের। এরপর বৃহস্পতিবার দু’জনে মৃত্যু হল। এদিকে বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বুধবার এই ঘটনার পর গোডাউন থেকে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। মৃত সেই শ্রমিকের নাম বিশ্বনাথ শিকদার। গুরুতর জখম অবস্থায় বাকি দু’জনকে ভর্তি করা হয়েছিল বারাসত হাসাপাতালে (Barasat Government Medical College & Hospital)। তাঁরা দু’জন ৮০ শতাংশ দগ্ধ ছিলেন। বার্ন ওয়ার্ডে তাঁদের চিকিৎসা শুরু হয়। তাঁদের মধ্যে জয়দেব কর্মকারের বুধবার রাতেই মৃত্যু হয়। বৃহস্পতিবার সকলে শের আলি নামে অপর একজন শ্রমিকেরও মৃত্যু হয়।

রাসায়নিক কারখানার মালিকের জামাই কুলদীপ সিংও এদিকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনার পর তাঁকে প্রথমে বারাসত হাসপাতালে (Barasat Government Medical College & Hospital)ভর্তি করা হলেও পরে শারীরিক অবস্থার অবনতির কারণে দ্রুত স্থানান্তরিত করা হয় এক বেসরকারি হাসপাতালে। যাঁরা আহতদের উদ্ধার করতে গিয়েছিলেন, তাঁদেরও অনেকে দগ্ধ হয়েছেন। তবে গোডাউনে কী কারণে আগুন লেগেছে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়।

Related articles

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...