Monday, May 18, 2026

কিউইদের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হলেও বিরাট-রোহিতদের পাশে গম্ভীর

Date:

Share post:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। ব্যাটিং ব্যর্থতার জন্য কিউইদের কাছে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। রান পাননি রোহিত শর্মা-বিরাট কোহলি, যশস্বী জসওয়ালরা। যদিও ব্যাটারদের পাশে দাঁড়ালেন ভারতের কোচ গৌতম গম্ভীর।

এদিন ভারতীয় দলের কোচ বলেন, “ এই দলের সকলের নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। শুধুমাত্র ব্যাটারদের জন্য হেরেছি এটা বলতে কখনওই রাজি নই।“ এরপরই গম্ভীর বলেন, “ গোটা বিশ্বে টি-২০ ক্রিকেট যত বাড়বে ততই ব্যাটারদের রক্ষণ করতে সমস্যা হবে। তবে সবচেয়ে সফল ক্রিকেটারেরা যে কোনও ফরম্যাটেই খেলুক, তাদের রক্ষণ শক্তিশালী হয়। আমরা সব সময় ওদের রক্ষণের কথা বলি। এটা নিয়ে পরিশ্রমও করছি। আশা করি ভবিষ্যতে ফলাফল দেখতে পাব। টেস্ট ক্রিকেটকে টেস্ট ক্রিকেটের মতোই খেলা উচিত। তাতে এক দিনে যদি ৪০০ রান তুলতে হয় সেটাই করতে হবে। প্রত্যেক সেশনে ভাল খেলতে হবে। আমরা সাড়ে চার খানা সেশন খেলতে পারলেই অনেক রান তুলে দিতে পারি। যে ক্রিকেটার সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে সেই আসল। শুধু গ্যালারিতে ছয় হাঁকালে হবে না, স্ট্রাইক বদল করাও জানতে হবে।“

নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারলেও, মুম্বই টেস্টে জিতলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের জায়গা মজবুত করা যাবে। তাই মুম্বইয়ে তৃতীয় টেস্টে জয়ের লক্ষ্যে নামবে যে দল, সে কথা জানাতে ভুললেন না রোহিতদের হেডস্যার।

আরও পড়ুন- রঞ্জিতে ব্যাট হাতে দাপট বিধু বিনোদ চোপড়ার ছেলে অগ্নিদেব চোপড়ার, জানালেন পরবর্তী লক্ষ্য


Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...