Monday, February 2, 2026

দেশের মাটিতে অবসরের মাঝেই বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিরছেন শাকিব , ইঙ্গিত বোর্ড সভাপতির

Date:

Share post:

দেশের মাটিতে টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় বাংলাদেশে ফেরেননি শাকিব। তবে এরই মধ্যে জানা যাচ্ছে, বাংলাদেশের হয়ে একদিনের সিরিজে ফিরতে পারেন শাকিব। আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেন তিনি, এমনটাই ইঙ্গিত দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুখ আহমেদ।

এই নিয়ে ফারুখ আহমেদ বলেন, “ আফগানিস্তান সিরিজের দল তো এখনও ঘোষণা হয়নি। মনে হয় শাকিবকে পাওয়া যাবে। শাকিব দেশের মাটিতে খেলে অবসর নিতে চেয়েছিল ঠিকই। কিন্তু ওর না খেলার সঙ্গে বোর্ডের কোনও সম্পর্ক নেই। আইনরক্ষাকারী, সরকার এবং শাকিব নিজে এর সঙ্গে জড়িত। আমরা বড়জোর পাশে দাঁড়াতে পারতাম। ব্যক্তিগত ভাবে, শাকিব যাতে দেশের মাটিতে অবসর নিতে পারে তার জন্য সেরা চেষ্টা করেছিলাম।“ এখানেই না থেমে ফারুখ আহমেদ আরও বলেন , “ শাকিব শুধু একজন ক্রিকেটার নয়, আগের সরকারের সাংসদও ছিল। তাই কিছু আবেগ তো রয়েছেই। আমাদের সরকার এবং ক্রিকেট বোর্ডের ভাবনা একই রকম ছিল না। প্রাক্তন ক্রিকেটার হিসাবে শাকিবকে আমি গত ১৭ বছর খেলতে দেখেছি। ও খেলাটার দূত। বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে। দেশের মাটিতে অবসর নিতে পারলে ভালই হত।“

৬ নভেম্বর থেকে শুরু বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ । ম্যাচ হবে আমিরশাহিতে।

আরও পড়ুন- কিউইদের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হলেও বিরাট-রোহিতদের পাশে গম্ভীর

spot_img

Related articles

শিশুশিল্পকে ‘যৌন হেনস্থা’! অভিযুক্ত সায়ক?

মেকআপ রুমের ভেতর শিশুশিল্পীকে যৌন হেনস্তার (Sexual Harassment Allegation) অভিযোগ উঠল এবার কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে। পুরোনো একটি ঘটনা...

T20 WC: ভারত-পাক ম্যাচ না হলে মোটা অঙ্কের ক্ষতি, সিদ্ধান্ত নিতে বৈঠকে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার জন্য পাকিস্তানকে(pakistan) শাস্তির মুখে পড়তে হতে পারে—এমন ইঙ্গিত...

বিশ্বের নজরে ভারতের বাজেট: নতুন করে ১৭ লক্ষ কোটি ধারের ঘোষণায় আলোচনা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করছেন ভারতকে তিনি বিশ্বের তৃতীয় অর্থনীতি করেই ফেলেছেন। যদিও রাষ্ট্রসঙ্ঘ এখনও সেই স্বীকৃতি দেয়নি...

হাতি রুখতে ‘ঐরাবত’, মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকর্ট করল বনদফতর!

জঙ্গলমহলের রাস্তায় কখন যে হাতি সামনে চলে আসবে, তার কোনো নিশ্চয়তা নেই। আর সেই আতঙ্কে মাধ্যমিকের(Madhyamik) প্রথম দিনেই...