Sunday, April 26, 2026

প্রতিমার সাজ থেকে ভোগ রান্না: বাড়ির কালীপুজো নিজের হাতের সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাড়ির কালীপুজোয় ভোগ রান্না থেকে শুরু করে প্রতিমার সাজসজ্জা, পুজোর তদারকি অতিথি আপ্যায়নে ব্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, অমাবস্যা তিথি বিকেল থেকে শুরু হয়ে যাওয়ায় সন্ধে থেকেই পুজো শুরু হয় কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রীর বাড়িতে। এবার হলুদ শাড়িতে সাজানো হয়েছে দিগম্বরী কালী প্রতিমাকে। মুখ্যমন্ত্রী স্বয়ং সেই সাজ তদারকি করেছেন। প্রতিবারের মতো এবারও ভোগ রান্নায় হাত লাগিয়েছেন তিনি।এমনিতেই নিজেকে বাংলার একেবারে ঘরের মেয়ে হিসেবে রাখতে চান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁর সরল জীবনযাপন যেকোনও রাজনীতিবিদের কাছে উদাহরণ। আর বাড়ির কালীপুজোয় একেবারে ঘরের মেয়ের মতোই নিজের হাতে সব কাজ করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকেন পরিবারের সদস্যরাও। এবারও ভোগ রাঁধেন মমতা।

বাড়ির সামনে লেখা রয়েছে ‘শুভ দীপাবলি’। মুখ্যমন্ত্রীর নিজের হাতে আঁকা ছবিও রয়েছে সেখানে। পুজোর সাজসজ্জার কাজ তদারকি করেন মমতা। তারপর অতিথি আপ্যায়ন। থালায় প্রদীপ সাজান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির পুজোয় প্রতিবারই উপস্থিত হন রাজ্যের মন্ত্রী, নেতা, আমলা এবং সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। এবারও তার ব্যতিক্রম হয়নি।







Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...