Thursday, May 14, 2026

কালীপুজোর রাতে সন্দেশখালি ও মিনাখার তৃণমূল বিধায়কের উপর হামলা!

Date:

Share post:

দীপাবলির রাতে আক্রান্ত সন্দেশখালি এবং মিনাখার দুই তৃণমূল বিধায়ক। সুকুমার মাহাতো (Sukumar Mahata) এবং ঊষারানি মণ্ডলের (Usharani Mondol)উপর হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মিনাখাঁর বিধায়কের পাঁচ সহকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক।

কালীপুজো উদ্বোধন সেরে ফিরছিলেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো (Sukumar Mahata), এই সময় অতর্কিতে তাঁর উপর হামলা করা হয়। বিধায়কে বাঁচাতে গিয়ে দুজন গুরুতর আহত। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর মিলেছে। অন্যদিকে মিনাখাঁর তৃণমূল বিধায়ক ঊষারানি মণ্ডলের উপর হামলার অভিযোগ উঠল হাড়োয়ায়। বৃহস্পতিবার কালীপুজো উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল এবং অনুগামীরা। বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। লাঠির আঘাতে ঊষারানির ডান পা জখম হয়েছে বলে খবর। তাঁর পাঁচ সহকর্মীর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...