Monday, May 18, 2026

কালীপুজোর রাতে গাজোলে মুণ্ডুহীন দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

কালীপুজোর রাতে নরবলি! শুক্রবার সকালে মালদহের (Malda) গাজোলে যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধারে এখন এই প্রশ্নই উঠছে। স্থানীয়রা জঙ্গলের মধ্যে এক ব্যক্তির মুণ্ডহীন দেহ দেখতে পান। কিছু সময়ের মধ্যে দেহ থেকে কিছুটা দূরত্বে কাটা মাথাটি পড়ে থাকতে দেখা যায়। এরপর গাজোল থানার পুলিশ (Gajol Police Station) গিয়ে দেহটি উদ্ধার করে। কে এই ব্যক্তি? কীভাবে তাঁর এই পরিণতি হল পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার সকালে দেবতলায় জাতীয় সড়কের (National Highway) ধারে একটি ঝোপে প্রথমে দেহটি দেখতে পান স্থানীয়রা। এরপর গ্রামবাসীরা একটু খোঁজাখুঁজি করলে কিছুদূরে পাওয়া যায় মুণ্ডটি। তবে এখন যুবকের নাম বা পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান, অন্য কোথাও খুন করে দেহ ও মুণ্ড জাতীয় সড়কের পাশে ফেলে গিয়েছে দুষ্কৃতীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যুবকের দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। অর্ধনগ্ন অবস্থায় জঙ্গলের ভিতরে এই মুণ্ডহীন দেহটি পড়েছিল। এলাকার স্থানীয় বাসিন্দা বিজয় ভট্টাচার্য বলেন, “মৃতদেহের একটি বারমুডা পরা ছিল। আর কিছু নয়। এটি খুনও হতে পারে, দুর্ঘটনাও হতে পারে। এখনই আন্দাজে কিছু বলা যাবে না। বাঁ হাতটা বুকের উপরে রাখা ছিল। হাত এবং পায়ে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে।“

আরও পড়ুন- উৎসবের সকালে বোমা বিস্ফোরণ! পাটুলিতে আহত স্কুল পড়ুয়া

Related articles

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...