Tuesday, June 23, 2026

উৎসবের সকালে বোমা বিস্ফোরণ! পাটুলিতে আহত স্কুল পড়ুয়া

Date:

Share post:

পাটুলি থানার অদূরে মাঠে পড়ে থাকা বোমায় আহত নবম শ্রেণির স্কুল পড়ুয়া। দিনে-দুপুরে বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালে কলকাতা পুলিশ দ্রুত ঘটনার তদন্তে নামে। ঘটনাস্থলে যান ডিসি (এসএসডি) (DC, SSD) বিদিশা কলিতা। আহত কিশোরকে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়।

পাটুলির থানার (Patuli police station) কাছাকাছি একটি মাঠে প্রতিদিনের মতো খেলতে নামে কয়েকজন কিশোর। মাঠের ঝোপের মাঝে বল খুঁজতে গিয়ে হঠাৎই একটি গোল বস্তু তুলে নেয় নবম শ্রেণির এক কিশোর। কোনওভাবে তার হাত থেকে সেটি পড়ে গেলে বিস্ফোরণ হয়। কাছাকাছি থাকা তার বন্ধু বিস্ফোরণের শব্দে পালিয়ে যায়। আওয়াজে স্থানীয়রা ছুটে এসে কিশোরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

আহত কিশোরের অবস্থা আশঙ্কাজনক না হলেও ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় কারণ এমন ঘটনা এই এলাকায় আগে ঘটেনি। ওই মাঠে রোজই ছেলেরা খেলে, কিন্তু শুক্রবারের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা এলাকাকে। দ্রুত মাঠের আগাছা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়, কারণ স্থানীয়দের অনুমান ঝোপের আড়ালেই বোমা লুকিয়ে রাখা হয়েছিল।

ঘটনাস্থলে পৌঁছায় পাটুলি থানার পুলিশ। বিস্ফোরণের এলাকা গার্ডরেল দিয়ে ঘিরে ফরেনসিক বিশেষজ্ঞরা (forensic team) নমুনা সংগ্রহ করেন বিস্ফোরণের চরিত্র বোঝার জন্য। ঘটনাস্থলে আসে পুলিশ কুকুর (dog squad)। সেই সঙ্গে তদন্তে যান কলকাতা পুলিশের সাউথ সাবার্বান ডিভিশনের ডিসি বিদিশা কলিতা (Bidisha Kalita)।

Related articles

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...