Tuesday, June 23, 2026

কালিয়াচকের ব্যাগ কারখানায় বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

মালদহের (Maldah) কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে বহুতলে ব্যাগ কারখানায় বিধ্বংসী আগুন (Fire)। শুক্রবার কালিয়াচকের চৌরঙ্গি মোড়ে একটি কাপড়ের ব্যাগ (Bag) তৈরির কারখানায় আগুন (Fire) লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। হতাহতের খবর মেলেনি।ঘন জনবসতিপূর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়রাই প্রথামিকভাবে আগুন (Fire) নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের (Fire Brigade) একটি ইঞ্জিন গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণের কাজ করে।

কারখানার ভিতরে যথেষ্ট পরিমাণে দাহ্য বস্তু থাকায় রীতিমতো বেগ পেতে হয় দমকলকর্মীদের। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে কালীপুজোর ছুটি থাকায় হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। কী ভাবে আগুন লাগল সে বিষয়ে তদন্ত চলছে।






Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...