Tuesday, June 2, 2026

আলোর উৎসবের আনন্দের মাঝেই রাজারহাটের আবাসনে আগুন! 

Date:

Share post:

দীপাবলির আনন্দের মাঝেই আকস্মিক অগ্নিকাণ্ড রাজারহাটের নারায়ণপুরে (Fire incident in Narayanpur, Rajarhat)। শুক্রবার রাতে নিউটাউন -রাজারহাট রোডে ডিরোজিও কলেজের কাছে একটি বহুতল আবাসনের একটি টাওয়ারের ষষ্ঠ তলায় হঠাৎ করেই আগুন লেগে যায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। অগ্নিকাণ্ডে অসুস্থ এক বৃদ্ধ-সহ তিনজন।

রাজারহাট-নিউটাউন (Rajarhat Newtown) এলাকায় বরাবরই ধুমধাম করে কালীপুজো উদযাপিত হয়। বুধবার থেকেই নারায়ণপুরের বিস্তীর্ণ এলাকায় ঠাকুর দেখার ভিড় চোখে পড়ার মতো। উৎসবের আনন্দে যখন সবাই বিভোর, তখন আচমকাই নিজের এলাকার অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিধায়ক তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। দমকলকর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে খবর। প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড। ঘটনার তদন্তে নেমেছে নারায়ণপুর থানার পুলিশ (Narayanpur Police Station)।

Related articles

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...