Sunday, May 10, 2026

বাংলায় হাওয়া বদলের পূর্বাভাস, আগামী তিনদিনে পারদ পতনের সম্ভাবনা

Date:

Share post:

কালীপুজো শেষ হতে না হতেই বাংলায় শীতের (winter) আগমনের পূর্বাভাস। গত দু’দিনে গরম বাড়লেও সপ্তাহ শেষে পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)। প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহের উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, যদিও দক্ষিণে শুষ্ক আবহাওয়া জারি থাকবে।

নভেম্বরের দ্বিতীয় সকালেও অস্বস্তিকর গরম দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর থেকেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। কবে আসবে শীত? এই প্রশ্ন যখন বাঙালি মনে ঘোরাফেরা করছে তখন সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। রবিবার থেকে বুধবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত পারদ পতনের পূর্বাভাস। দখিনা বাতাস এবং পুবের বাতাসের বদলে উত্তর-পশ্চিম ও পশ্চিমী হাওয়ার প্রভাব বাড়বে। এতেই ঢুকবে ঠান্ডা।পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। ভাইফোঁটাতেও মূলত মেঘমুক্ত আকাশ থাকবে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২সেলসিয়াস বেশি। শহরে আজ বৃষ্টির সম্ভাবনা নেই।

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...