Tuesday, April 21, 2026

পাড়ার ঝামেলা থেকে দোকান ভাঙচুর! শালিমারে মোতায়েন ব়্যাফ

Date:

Share post:

পাড়ার বিবাদ থেকে রণক্ষেত্র হাওড়ার শালিমার (Shalimar)। দুপক্ষের সংঘর্ষের জেরে ইটবৃষ্টি থেকে দোকান ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশাল বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হল ব়্যাফ (RAF)।

পুলিশ সূত্রে জানা যায়, দুই পাড়ার এক মহিলা ও এক পুরুষের মধ্যে শুরু হয় বিবাদ। তার জেরে প্রথমে একটি মোবাইলের দোকানে ভাঙচুর চালানো হয়। এরপরই পরিস্থিতি খারাপ দিকে যায়। দুপক্ষ একে অপরের দিকে পাথর ছুঁড়তে (stone pelting) থাকে।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া পুলিশের বিশাল বাহিনী। হাওড়া পুলিশ কমিশনার (CP, Howrah) প্রবীন ত্রিপাঠি জানান পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হয়েছে। তবে তার জন্য এলাকায় লাঠিচার্জ হয় বলেও দাবি স্থানীয়দের। ঘটনায় ৬জনকে আটক করে পুলিশ।

Related articles

সাহস থাকলে মণিপুরে সভা করে দেখান! লালগড় থেকে শাহকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের লালগড় তথা জঙ্গলমহল এলাকা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়...

হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব জানি! হুঙ্কার মমতার

"হলদিয়া থেকে টাকা কোথায় যায় সব আমি জানি। অনেক কেলেঙ্কারি করেছ। হলদিয়া থেকে কত ট্রাক যায়? সেই ট্রাকের...

কোহলির সঙ্গে পার্টনারশিপ! মনের কথা জানালেন জকোভিচ

ভারতে এসে বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। একটি সাক্ষাৎকারে সেই কথা...

মেদিনীপুর সামলাবে অভিষেক: ঘোষণা দলনেত্রী

মেদিনীপুরের আগামী দিনের দায়িত্ব সামলাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আমি তো থাকবই। মঙ্গলবার হলদিয়ার সুতাহাটার সভা থেকে জানিয়ে...