Sunday, February 22, 2026

‘নবনীড়’ বৃদ্ধাশ্রমে জমজমাট ভাইফোঁটা, অরূপ বিশ্বাসকে ফোঁটা নুসরত-কৌশানী- সায়নীদের

Date:

Share post:

ভাইফোঁটার দিনে ‘নবনীড়’ বৃদ্ধাশ্রমের মানুষগুলোর পাশে প্রত্যেক বছরই দেখা যায় টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের চেনা মুখ সকলের অত্যন্ত কাছের মানুষ রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসকে(Arup Biswas)। এ বছরেও ব্যতিক্রম হয়নি। বৃদ্ধাশ্রমের আবাসিকদের থেকে ফোটানিয়ার পাশাপাশি টলিউড নায়িকাদের থেকেও ভাইফোঁটা গ্রহণ করলেন মন্ত্রী। টালিগঞ্জ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার সাড়ম্বরে ‘নবনীড়’ বৃদ্ধাশ্রমে (Nabanir Oldage home) ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠান উদযাপিত হল। একদিকে দিদাদের কাছ থেকে ফোটা নিলেন অরূপ বিশ্বাস অন্যদিকে গানে গল্পে আসর মাতালেন সায়নী ঘোষ (Sayani Ghosh)-জুন মালিয়ারা।

‘নবনীড়’ বৃদ্ধাশ্রম অরূপের নিজের পরিবারের মতো। সকাল থেকে সেখানে চূড়ান্ত ব্যস্ততা আর এলাহী আয়োজন। মন্ত্রী পৌঁছেই সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এবং সব ব্যবস্থাপনা ঠিকভাবে হয়েছে কিনা তার তদারকিও করতে দেখা গেল। এদিন টালিগঞ্জ বিধানসভা এলাকার নটি পুরসভার প্রতিনিধিরাও হাজির ছিলেন। রাজনৈতিক চরিত্ররা আজ রাজনীতি থেকে অনেকটা দূরে, মিশলেন সাধারণ মানুষের আবেগ আর ভালবাসার সঙ্গে। টালিগঞ্জের বিধায়ক তথা বিদ্যুৎমন্ত্রী বলেন, প্রতি বছর ভাইফোঁটার দিনে সকালে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছ থেকে ফোটা নিয়ে তাঁর কর্মসূচি শুরু হয়। এবারেও বাংলার দিদির বাড়িতে গেছিলেন তিনি। তারপর নিজের বোনের কাছে ফোঁটা নিয়েই গন্তব্য নবনীড় বৃদ্ধাশ্রম। দিদাদের সঙ্গে কিছুটা সময় কাটানো গল্প করা ফোঁটা নেওয়া তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ বলেই জানান মন্ত্রী। এ বছর ভাই ফোটায় অরূপের প্রার্থনা ভাই বোন সকলে একসঙ্গে মিলেমিশে একে অন্যকে যাতে রক্ষা করতে পারেন। সকলে মিলে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি।

 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, ‘বহুরূপী’ নায়িকা কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee), প্রাক্তন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান-সহ অন্যান্যরা। জুন (Jun Maliya) জানান নবনীড় বৃদ্ধাশ্রমে ভাইফোঁটা উদযাপন তাঁর প্রিয় মুহূর্তগুলোর মধ্যে অন্যতম। টলিউডের ‘ঝিমলি’কে হাতের কাছে পেয়ে অনুরোধ এলো ‘বহুরূপী’র গান গাওয়ার জন্য। কৌশানী শেয়ার করলেন ভাইফোঁটা স্পেশাল প্ল্যানিং-এর কথাও। পাশাপাশি পুজোয় মুক্তি প্রাপ্ত তাঁর ছবি প্রিয় দাদা অরূপ বিশ্বাস সোমবারে দেখতে যাবেন বলে মন্ত্রীর থেকে কথা আদায় করে নিলেন নায়িকা। নুসরতের কথায় ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার পর থেকেই “অরূপ দাকে” ভাইফোঁটা দেওয়া শুরু, যা চলবে আজীবন।

spot_img

Related articles

এক ফ্রেমে রজনীকান্ত-শাহরুখ, মার্চেই শুটিং ফ্লোরে বলিউড বাদশা 

একজন দক্ষিণের সিনেমা জগতের 'ঈশ্বর', অপরজন বলিউডের 'রাজা'। দীর্ঘ সময় ধরে নিজেদের জায়গায় এক নম্বর স্থান দখল করে...

বিশ্বকাপে নজর কাড়ছেন ভারতীয় বংশোদ্ভূতরা, মন কি বাতে ক্রিকেটারদের প্রশংসায় মোদি

ভারতে চলছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup)। গোটা ক্রিকেট বিশ্বের নজর রয়েছে বিশ্বকাপের(T20 World Cup দিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র...

জম্মু-কাশ্মীরে যৌথ বাহিনীর অপারেশন, খতম ১ জইশ জঙ্গি 

ভূস্বর্গে গোলাগুলি, জঙ্গিদের সঙ্গে যৌথ বাহিনীর অপারেশনে খতম এক জইশ জঙ্গি। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ চাটরু বেল্টের...

বিজেপির ওড়িশায় এক বছর ধরে স্কুল পড়ুয়াকে ধর্ষণ! গ্রেফতার ৫ অভিযুক্ত শিক্ষক

আইনের শাসন তো কবেই শিকেয় উঠেছে। এখন বেসরকারি স্কুলগুলিতে কন্যা সন্তানকে পড়তে পাঠানোও দায় হয়েছে বিজেপি শাসিত ওড়িশায়...