Saturday, June 20, 2026

নভেম্বরেও শীতের দেখা নেই! কী বলছে হাওয়া অফিস?

Date:

Share post:

কালী পুজো পেরিয়ে গিয়েছে, নভেম্বর মাস চলছে। তবুও শীতের দেখা নেই। গরমে অস্বস্তিতে বঙ্গবাসী।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে আবহাওয়া ভালো থাকলেও বেলা বাড়লেই ফিরছে অস্বস্তি। উত্তরেও ঠান্ডার আমেজ নেই।

তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কবে আসবে শীতকাল? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচ দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রার পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তাই শীতকাল কবে আসবে, এখনই স্পষ্ট নয়।

চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। আগামী মঙ্গল এবং বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হালকা বৃষ্টি হতে পারে। বুধবার এই দুই জেলার সঙ্গে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, এই জেলাগুলির দু’-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে সোমবার হালকা বৃষ্টি হতে পারে। বাকি পাঁচ জেলা শুষ্কই থাকবে। মঙ্গলবার উত্তরবঙ্গের আট জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।








Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...