Wednesday, June 24, 2026

ভীমসেনা প্রধান সতপালকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

Date:

Share post:

ফের গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের  বিরুদ্ধে নতুন মামলা করা হল হরিয়ানায়। এবার বিদেশে বসেই ভীমসেনা প্রধান সতপাল তনওয়ারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুগ্রাম পুলিশ তার বিরুদ্ধে মামলা রুজু করেছে ।

প্রসঙ্গত, লরেন্স গুজরাটের জেলে বন্দি। কিন্তু তার ভাই আনমোল ভারতের বাইরে রয়েছেন। একাধিক মামলা আছে তার নামে। তাকে দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। কিছু দিন আগে মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিকে খুনের ঘটনায় আনমোলের নাম প্রকাশ্যে এসেছিল। ওই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের সঙ্গে আনমোল বিদেশ থেকে যোগাযোগ রেখেছিলেন বলে দাবি তদন্তকারীদের। এ বার ভীমসেনা প্রধানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে।

অভিযোগ, সতপালকে ফোন করছেন আনমোল। ফোনগুলি আসছে জিম্বাবোয়ে কিংবা কেনিয়ার নম্বর থেকে। দু’টিই আফ্রিকার দেশ। ফোন করে সতপালকে ‘কুচি কুচি করে কাটা’র হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সতপালের কাছে আনমোলের একাধিক ফোন এসেছে গত ৩০ অক্টোবর। সেই অভিযোগের ভিত্তিতে আনমোলের বিরুদ্ধে নতুন মামলা রুজু করেছে গুরুগ্রাম পুলিশ। এসটিএফ-সহ একাধিক অপরাধদমন এবং সাইবার অপরাধদমন শাখার পুলিশ বিশেষ দল গঠন করে বিষয়টি খতিয়ে দেখছে।

শনিবার ভারতীয় ন্যায় সংহিতার ৩৭ নম্বর ধারায় আনমোলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যে জাতীয় তদন্তকারী সংস্থা আনমোলের মাথার দাম ঘোষণা করেছে ১০ লক্ষ টাকা।








Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...