Thursday, June 25, 2026

উত্তরাখণ্ডে খাদে উল্টে গেল বাস, বেঘোরে প্রাণ গেল ২০ জনের

Date:

Share post:

যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে মুহূর্তে প্রাণ গেল সাতজনের। উত্তরাখণ্ডের পৌরি-আলমোরা সীমান্তে গাড়ওয়াল মোটরসের বাসটি দুর্ঘটনায় পড়ে। রামনগরের কুপির কাছে বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়। আহতদের উদ্ধারকাজ চলছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাড়ওয়াল থেকে কুমায়ন যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকালে বাসে কমপক্ষে ৪৭ জন যাত্রী ছিলেন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।

অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং এসডিআরএফ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধার কাজ চালাচ্ছেন।
জানা গিয়েছে, নৈনিতাল জেলার রামনগরে সোমবার সকালে বাসটি খাদে পড়ে যায়। তারা ঘটনাস্থল থেকে যে ভিডিয়ো প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, পাহাড়ি খরস্রোতা নদীর ধারে একটি বাস উল্টে পড়ে রয়েছে। (যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ ) বাসের অধিকাংশ তুবড়ে গিয়েছে। স্থানীয় বহু মানুষ বাস থেকে যাত্রীদের উদ্ধার করার জন্য এগিয়ে যাচ্ছেন। ওই অংশে নদী গভীর না হওয়ায় অনেকে নদী পেরিয়ে বাসের কাছে যাওয়ার চেষ্টা করছেন।









Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...