Sunday, April 19, 2026

ফের ভেঙে পড়ল মিগ-২৯, অল্পের জন্য রক্ষা পাইলটের

Date:

Share post:

ফের ভেঙে পড়ল মিগ-২৯ (MIG 29)। সোমবার দুপুরে আগ্রার কাছে দুর্ঘটনা ঘটে। ‘ইজেক্ট’ করে নিজেকে বিমান (Flight) থেকে বের করতে পারেন পাইলট। ফলে প্রাণে বেঁচেছেন তিনি। তবে, মাঠে আছড়ে পড়ে আগুন ধরে যাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়ায়।
বিমান বাহিনী সূত্রে খবর, নিয়মমতো মহড়া চলছিল। পাঞ্জাবের আদমপুর থেকে উড়ে উত্তরপ্রদেশের আগ্রার দিকে যাচ্ছিল মিগ-২৯ (MIG 29) বিমানটি। তখনই দুর্ঘটনাটি ঘটে। বিমানটির ইঞ্জিনে কিছু সমস্যা ছিল। বুঝতে পেরে মাঝ আকাশেই নিরাপদে বেরিয়ে আসার জন্য ইজেকশন সিট ব্যবহার করেন পাইলট। এর পরে আছড়ে পড়ে বিমান। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বিস্ফোরণের বিকট আওয়াজ শুনে ছুটে যান তাঁরা। দেখেন বিমান জ্বলছে। তার মধ্যে থেকেই পাইলট বেরিয়ে আসছেন।

লাগাতার দুর্ঘটনা আর প্রাণহানির ঘটনা ঘটায় মিগ যুদ্ধবিমানকে ‘উড়ন্ত কফিন’ বলে কটাক্ষ করা হয়। গত ৬০ বছরে কম করেও ৪০০ বার দুর্ঘটনার মুখে পড়েছে বুড়ো মিগ। মাঝ আকাশেই ভেঙে, আগুন ধরে গিয়েছে। মৃত্যুও হয়েছে দেড়শোর বেশি পাইলটের। তাও ভারতীয় বায়ুসেনার আস্থা এই মিগেই। কার্গিল যুদ্ধের সময় এই মিগ-২৯-এ ভরসা করেই পাক বাহিনীকে কোণঠাসা করে ভারত। সেই কারণে সুখোই, সুখোই-৩০ এমকেআই, রাফাল থাকা সত্ত্বেও মিগ যুদ্ধবিমানের স্কোয়াড্রন সযত্নে রাখে ভারতীয় বায়ুসেনা। তবে, মিগের এই বিশেষ মডেল সোভিয়েত ইউনিয়ন বানানো বন্ধ করে দেওয়ায় রক্ষণাবেক্ষণ নিয়ে সমস্যা দেখা দিয়েছে।







Related articles

বিজেপিকে ধরাশায়ী করে সরকার ছাড়ার হুঁশিয়ারি তিপ্রা মথা প্রধানের! চাপে গেরুয়া শিবির

ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (এডিসি) নির্বাচনে বিজেপিকে কার্যত ধুয়ে মুছে সাফ করে দিয়ে এবার সরাসরি দিল্লিকে কড়া বার্তা...

সংশোধনীর নামে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক ভেস্তে যাওয়ায় গোঁসা মোদির

মহিলা সংরক্ষণ সংশোধনী বিলের আড়ালে ডিলিমিটেশন বিল পাশ করানোর ছক কষে ছিল কেন্দ্রীয় সরকার। শুকক্রবার লোকসভায় I.N.D.I.A. ঐক্যবদ্ধ...

ছাত্রীদের ‘শর্টস’ পোশাক ঘিরেই শিক্ষকদের ‘বিভ্রান্তি’! উপাচার্যের মন্তব্যে অগ্নিগর্ভ তামিলনাড়ু ন্যাশনাল ল’ ইউনিভার্সিটি

ছাত্রীরা ক্লাসে ‘শর্টস’ পরে এলে অধ্যাপকদের মনোযোগ নষ্ট হয় এবং তাঁদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়, তামিলনাড়ু ন্যাশনাল ল’...

হাওড়া থেকে ভাঙড়: শিল্পে বিপুল কর্মসংস্থানের পরিকল্পনা জানালেন মমতা

বিগত কয়েক দশকের খরা কাটিয়ে রাজ্যে শিল্পপতিদের দেখা মিলেছে বাংলায়। কেন্দ্রের সরকার বারবার বাংলাকে বঞ্চনার মুখে ফেললেও রাজ্য...