Sunday, May 17, 2026

আজ সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি

Date:

Share post:

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণী ধর্ষণ খুনের ঘটনায় আজ সুপ্রিম শুনানি।রাষ্ট্রপতি ভবনের একটি বিশেষ অনুষ্ঠানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) যোগদানের কারণে মঙ্গলবার সুপ্রিম আদালতে এই মামলা ওঠেনি। আজ সকাল সাড়ে দশটায় এই মামলার শুনবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক তরুণীর ধর্ষণ খুনের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে সিবিআই-এর স্ট্যাটাস রিপোর্ট জমা পড়ার পাশাপাশি, বুধবার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে শীর্ষ আদালতে হলফনামা দেবে রাজ্য।

মঙ্গলবার তিনটের সময় আর জি কর মামলার শুনানির কথা থাকলেও প্রথমদিকের মামলার দীর্ঘসূত্রিতার কারণে বিকেল সাড়ে তিনটেতেও এই কেসের শুনানি শুরু হয় নি। এদিকে বিকেল পাঁচটায় রাষ্ট্রপতি ভবনে যাওয়ার কথা ছিল প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের। সেই কারণেই বুধবারের শুনানির তালিকায় আর জি কর মামলাকে দিনের প্রথম মামলা হিসেবে রাখার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। সাড়ে দশটায় শুরু হবে শুনানি।

Related articles

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...