Wednesday, June 24, 2026

চ্যাম্পিয়ন আল আইনকে ৫-১ গোলে উড়িয়ে দিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল

Date:

Share post:

এএফসি চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল আইন। সংযুক্ত আরব আমিরশাহির সেই দলটিকে ৫-১ গোলে উড়িয়ে দিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসর। দলের দ্বিতীয় গোলটি করেছেন পর্তুগিজ তারকা। এই জয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের পশ্চিমাঞ্চলে পয়েন্ট তালিকার শীর্ষে তিনে উঠে গিয়েছে সৌদির ক্লাবটি।

বড় এই জয়ে প্রতিশোধ নেওয়াও হয়ে গেল আল নাসরের। গতবার এই আল আইনের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছিলেন রোনাল্ডোরা।চার ম্যাচের ৩টিতে জয়ী আল নাসরের পয়েন্ট ১০। রোনাল্ডোদের ওপরে থাকা দুটি ক্লাবও সৌদি আরবের—আল হিলাল ও আল আহলি। দু্টি ক্লাবেরই পয়েন্ট ১২, তবে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে আল হিলাল।

অ্যান্ডারসন তালিসকার গোলে ৫ মিনিটেই এগিয়ে যায় আল নাসর। রোনাল্ডো গোলটি করেছেন ৩১ মিনিটে। সেনেগাল তারকা সাদিও মানের দূরপাল্লার শট আল আইনের  গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বলটি পড়ে রোনাল্ডোদের সামনে। সিআরসেভেন ফিরতি শটে পেয়ে যান গোল।

৬ মিনিট পর আল আইন আত্মঘাতী গোলে পিছিয়ে যায় ৩-০ গোলে। ৫৬ মিনিটে আরেকটি আত্মঘাতী গোল, এবার অবশ্য সেটি করেন আল নাসরের বেন্তো। ৮১ মিনিটে ৪-১ গোলে এগিয়ে যাওয়া আল নাসর অতিরিক্ত সময়ে তালিসকার আরেকটি গোলে শেষ পেরেকটি ঠোকে আল আইনের কফিনে। পূর্বাঞ্চলে শীর্ষে আছে জাপানের ভিসেল কোবে। কাল দক্ষিণ কোরিয়ার গোয়াংজু এফসিকে ২-০ গোলে হারিয়ে উঠেছে শীর্ষে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...