Tuesday, April 28, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) বন্ধু অগ্নিদেব চোপড়ার জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিলেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল। বোন শাহনীল গিলকে নিয়ে গিয়েছিলেন শুভমন। মিজোরামের হয়ে রঞ্জিট্রফি খেলছেন অগ্নি। তিনি আবার বলিউডের চিত্র পরিচালক বিধু বিনোদ চোপড়া এবং চিত্র-সমালোচক অনুপমা চোপড়ার ছেলে।

২) ইস্টবেঙ্গল তাঁবুতে ‘সবুজ তোতা’। বুধবার বিকালে হঠাৎই লাল-হলুদ তাঁবুতে হাজির ব্যারেটো। ঘুরে দেখলেন ক্লাবের আর্কাইভ। চলে যাওয়ার আগে মুগ্ধতার কথা জানিয়ে গেলেন মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার।

৩) রঞ্জিট্রফিতে ইতিহাস গড়লেন কেরলের অলরাউন্ডার জলজ সাক্সেনা। প্রথম ক্রিকেটার হিসাবে রঞ্জিট্রফিতে ৬০০০ রান এবং ৪০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন জলজ। বুধবার তিরুঅনন্তপুরমে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন জলজ।

৪) শেষ দু’বার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে এসেছে ভারত। কিন্তু এবার আর ভারত পারবে না বলেই মনে করছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের মতে এবারের বর্ডার গাভাস্কর সিরিজে দাপট দেখাবে অস্ট্রেলিয়াই।

৫) সমালোচনা বেড়েই চলেছে। বিরাট কোহলি ও রোহিত শর্মার পারফম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। ব্যাটে রান নেই ভারতের দুই ক্রিকেটারের। কীভাবে রানে ফিরবেন তা নিয়ে পরামর্শ কম আসছে না। বেশির ভাগের মুখেই ঘরোয়া ক্রিকেট। সেই একই কথা বললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ।

আরও পড়ুন- নতুন অধিনায়ক পেল অস্ট্রেলিয়া, নেতৃত্বে জশ ইংলিশ

 

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...