Monday, June 8, 2026

তিনবার পিছিয়ে অবশেষে আজ আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টে

Date:

Share post:

মঙ্গলে হল না, বুধেও না। অবশেষে বৃহস্পতিতে কি সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হবে? এখনও ধোঁয়াশা আইনজীবিদের মনে। কলকাতার সরকারি হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর তদন্তে স্বতঃপ্রণোদিত মামলা চলছে শীর্ষ আদালতে (Supreme Court)। মঙ্গলবার শুনানির সময় ধার্য করা থাকলেও প্রধান বিচারপতির ব্যস্ততার কারণে মামলা পিছিয়ে বুধবার প্রথমে তা এজলাসে ওঠার কথা থাকলেও পরে জানা যায় দ্বিতীয়ার্ধে মামলা শোনা হবে। কিন্তু বুধের বিকেলে ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) জানিয়ে দেন ৭ নভেম্বর এই মামলা শুনবে ডিভিশন বেঞ্চ। তবে সকালে না দুপুরে তা এখনও স্পষ্ট নয়। এই নিয়ে দুদিনে তিনবার পিছিয়ে গেল শুনানি।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud), বিচারপতি জেবি পারদিওয়ালা (JB Pardiwala) এবং বিচারপতি মনোজ মিশ্রের (Manoj Mishra) বেঞ্চে আরজি কর মামলার (RG Kar Medical College and Hospital) শুনানি চলছে। এই নিয়ে সপ্তম বারের জন্য শুনানি হচ্ছে। এদিন CBI তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট জমা পড়ার কথা। পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে হলফনামা দেবে রাজ্য। আরজি কর মামলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে রয়েছেন আইনজীবী কপিল সিব্বল (Kapil Sibbal)। বুধবার মামলার কোনও অংশ শুনতে চায়নি বেঞ্চ। রাজ্যের আইনজীবী আগামী সপ্তাহে এই মামলার শুনানির তারিখ চান। প্রধান বিচারপতি জানিয়ে দেন, বৃহস্পতিবার দুপুরে শুনানি হবে। এর পর সিব্বল আবার বলেন, সকালে সাড়ে ১০টা নাগাদ শুনানি হলে ভাল হয়। এরপরেই চন্দ্রচূড় (DY Chandrachud) আইনজীবীদের নিজেদের মধ্যে আলোচনা করে শুনানির সময় সংক্রান্ত সিদ্ধান্ত কোর্টকে জানানোর নির্দেশ দেন।

Related articles

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...