Thursday, June 25, 2026

শহরে ধর্না করার জায়গা নিয়ে রাজ্যকে বিজ্ঞপ্তি জারির নির্দেশ আদালতের

Date:

Share post:

নবান্নের বাসস্ট্যান্ডের সামনে ধর্না করতে চেয়ে পুলিশে আবেদন জানিয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ। পুলিশ অনুমতি না দেওয়ায় মামলা গড়িয়েছিল হাইকোর্টে। ওই মামলাতেই গ্রুপ ডি ঐক্য মঞ্চর ধর্নার আবেদন মঞ্জুর করে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়েছেন, ‘শহরের কোথায় কোথায় ধর্না করা যাবে কোথায় যাবে না এটা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা উচিত রাজ্য সরকারের। এ ব্যাপারে সুনির্দিষ্ট গাইডলাইনও করে দেওয়া উচিৎ সরকারের।’

আসলে আগামী ১১-১৩ নভেম্বর নিজেদের দাবি দাওয়া নিয়ে নবান্নের সামনে দিবারাত্রি টানা ধর্না অবস্থান করতে চেয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ। পুলিশ অনুমতি দেয়নি। মামলা গড়িয়েছিল আদালতে। এদিন রাজ্যের আইনজীবী আদালতে বলেন, নবান্নের বাসস্টপ ওটা। ওখানে রাজনৈতিক কর্মসূচি করা যাবে না।বিচারপতির পর্যবেক্ষণ,এরা তো রাজনৈতিক পার্টি নয়।পুলিশের বাধা দেওয়ার অধিকার নেই। বিচারপতি আরও বলেন, ‘অন্য কোনও জায়গায় ধর্না করা যায় কি? যেখানে থেকে পাঁচ জন এসে নবান্ন ডেপুটেশন জমা দিয়ে যাবে। মুখ্য সচিব সেই ডেপুটেশন নেবেন।’ আবেদনকারীদের আইনজীবী জানান, রাজ্য নয়, এ ব্যাপারে আদালতই জায়গা ঠিক করে দিক। এ সময় বিচারপতি জানান, ‘নবান্ন বাস স্ট্যান্ডের সামনে নয়, আন্দোলনকারীরা ধর্না করতে পারবে মন্দিরতলা বাস স্ট্যান্ডের সামনে। কর্মসূচি শেষে পাঁচজন নবান্নে মুখ্যসচিবের সঙ্গে দেখা করতে পারবেন। জানাতে পারবেন তাদের দাবি।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.
11.

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...