Wednesday, May 20, 2026

নগ্ন-নাচের অশালীন প্রস্তাব, রাজি না হওয়ায় শিল্পীদের মারধর- শ্লীলতাহানির অভিযোগ নন্দকুমারে

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের (East Midnapore) নন্দকুমার এলাকার ঠেকুয়া বাজারের এক ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালীন মহিলা শিল্পীদের পোশাক খুলে নাচের প্রস্তাব উদ্যোক্তাদের। রাজি না হওয়ায় মারধর, শ্লীলতাহানির অভিযোগ। গ্রেফতার ২ ক্লাব সদস্য।

‘হট’ অবতরের ডান্স করতে হবে মহিলা নৃত্যশিল্পীদের, নন্দকুমারে এমনই মারাত্মক অভিযোগ উঠল ‘সোনার বাংলা’ ক্লাবের উদ্যোক্তাদের বিরুদ্ধে। শিল্পীরা বলছেন তিন ঘণ্টার অনুষ্ঠানের চুক্তি থাকলেও পাঁচ ঘণ্টা পারফর্ম করার জন্য বাধ্য করা হয় তাঁদের। শেষে বলা হয় পোশাক খুলে নাচতে হবে। তাঁরা রাজি না হওয়ায় মত্ত অবস্থায় আয়োজকরা মহিলা পুরুষ শিল্পীদের উপর চড়াও হন। মারধরের পাশাপাশি মহিলাদের শারীরিক নিগ্রহ করার অভিযোগও উঠেছে। পরে শিল্পী সংগঠন বিএসএফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ক্লাব সদস্যদের পাল্টা অভিযোগ, ‘‘অশ্লীল নাচের দাবি করা হয়নি। নির্ধারিত সময়ের কম অনুষ্ঠান করার পাশাপাশি টাকাপয়সা নিয়েও সমস্যা হয়। এই নিয়ে কথা কাটাকাটি চলার সময় নাচের দলের হামলায় ক্লাবের এক সদস্যের পা ভেঙেছে। তাঁকে তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনাকে শ্লীলতাহানি ও অশ্লীল নাচের আসরের কথা বলে চালাচ্ছেন নাচের শিল্পীরা।’’ ঘটনাস্থলে পৌঁছে আক্রান্তদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় নন্দকুমার থানার পুলিশ (Nandakumar Police)। পুলিশ ইতিমধ্যেই দু’জন ক্লাব সদস্যকে গ্রেফতার করেছে। ঘটনায় আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, মামলা রুজু হয়েছে। তদন্ত চলছে। দোষীদের দ্রুত খুঁজে বের করা হবে।

Related articles

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...

বিধানসভায় বিরোধী দলনেতা-বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা: অধ্যক্ষের বিবেচনার উপর সিদ্ধান্ত নির্ভর, জানালেন প্রিন্সিপল সেক্রেটারি

বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন ও বিরোধীদলের স্বীকৃতি ঘিরে জটিলতা অব্যাহত। বুধবার বিধানসভায় সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে বিস্তারিত...

প্রবল চাপেই ভারতীয় দলের নেতৃত্ব ছাড়েন! বিস্ফোরক স্বীকারোক্তি কোহলি

বিরাট প্রত্যাশা নিয়ে ভারতীয় দলের অধিনায়কত্বের ভার নেন কোহলি(Virat Kohli )। কিন্ত আইসিসি ইভেন্ট সহ বড় টুর্নামেন্টে সাফল্য...