Sunday, May 17, 2026

চাল উৎপাদন মূল্য‌ কুইন্টাল পিছু ১০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

রাইস মিলে চাল উৎপাদন মূল্য‌ কুইন্টালপিছু ১০ টাকা করে বাড়ালো রাজ্য সরকার। এই কাজের জন্য এতদিন রাইস মিল মালিকদের দেওয়া হত ৩০ টাকা। এবার তা বাড়িয়ে করা হল ৪০ টাকা। এবার ঠিক হয়েছে, কেন্দ্র ২০ টাকা দেবে, রাজ্যের তরফেও ২০ টাকা দেওয়া হবে।

শনিবার নবান্নে মুখ‌্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক হয় চালকল মালিকদের। চাল কল মালিকরা জানান, সেখানেই এই ১০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি এক কুইন্টাল চাল ভরার জন্য শ্রমিকদের দু’টাকা করে মজুরি বৃদ্ধিও করা হয়েছে। এতদিন তারা পেতেন ১০ টাকা। এবার থেকে পাবেন ১২ টাকা। রাইস মিল মালিকদের সংগঠনের তরফে জানানো হয়েছে, প্রতি কুইন্টাল ধান ভাঙাতে এতদিন মাত্র ৩০ টাকা পেতেন। অথচ খরচ ছিল অনেক বেশি। দীর্ঘদিন ধরে এই সংগঠন রাজ্য সরকারের কাছে ধান ভাঙার খরচ বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল। রাজে‌্যর তরফে এদিন ১০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়েছে বেঙ্গল রাইস মিল অ‌্যাসোসিয়েশনের তরফ থেকে। তারা বলেন, মুখ‌্যসচিব জানিয়েছেন এই ১০ টাকা বাড়ানোর বিষয়টি খাদ‌্য দফতরে জানিয়ে দেওয়া হবে। এদিন রাইস মিলের প্রতিনিধিদের সঙ্গে মুখ‌্যসচিবের বৈঠকে উপস্থিত ছিলেন খাদ‌্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকি।

আরও পড়ুন- সোমবারের মধ্যেই ট্যাবের টাকা জমা পড়বে ৮৫ পড়ুয়ার অ্যাকাউন্টে! জানালেন শিক্ষাসচিব

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...