Monday, March 30, 2026

অ্যাকাউন্টে ট্যাবের টাকা জমায় সমস্যা: নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক মুখ্যসচিবের

Date:

Share post:

সোমবারের মধ্যে পড়ুয়াদের ট্যাব কেনার টাকা তাদের অ্যাকাউন্টে পড়ার কথা সরকারি নির্দেশ অনুসারে। তবে তার কয়েকদিন আগে থেকেই সমস্যায় জেরবার রাজ্য সরকারের ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। ট্যাবের (tab) টাকা একাধিক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাওয়া নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নির্দেশে সোমবারই উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)।

রবিবারও বনগাঁ, মালদহের একাধিক স্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ ওঠে। স্কুল কর্তৃপক্ষ প্রত্যেক ক্ষেত্রেই পুলিশের দ্বারস্থ হয়। তবে এর আগে এই ধরনের যে ঘটনা ঘটেছিল তাতে অ্যাকাউন্ট হ্যাক (hack) করার তথ্য উঠে এসেছিল। সেই সময়ই অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক স্কুলে একই ধরনের ঘটনায় তড়িঘড়ি সমাধানের পথে বৈঠক ডাকলেন মুখ্যসচিব (Chief Secretary)। শিক্ষা দফতরের আধিকারিক ও পুলিশ কর্তারা উপস্থিত থাকবেন এই বৈঠকে।

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা অ্যাকাউন্টে ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে পান। এক্ষেত্রে দেখা যাচ্ছিল সেই টাকা পডু়য়াদের অ্যাকাউন্টে না ঢুকে অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছিল। স্কুল কর্তৃপক্ষগুলি এই বিষয়টি নজর করার পরই পুলিশ ও রাজ্য প্রশাসনকে সতর্ক করা হয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি অ‌্যাকাউন্টে অবিলম্বে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁরই নির্দেশে সোমবার নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের ডিজি (DG, Police) সহ শিক্ষা দফতরের অধিকর্তা। থাকবেন একাধিক জেলার জেলাশাসকরাও।

Related articles

“ছবি তুলবেন না…”, মাহিকা আগলে রাখছেন হার্দিক পুত্রকে

রক্তের সম্পর্ক না থাকলেও যত্ন আর সুরক্ষায় কোনও ফাঁক রাখেন না মাহিকা শর্মা(Mahika sharma)। সবসময় আগলে রাখেন হার্দিকের(Hardik...

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...