Wednesday, May 13, 2026

পাহাড়ে চেনা ছন্দে মুখ্যমন্ত্রী, মিশে গেলেন খুদেদের সঙ্গে

Date:

Share post:

পাহাড়ে চেনা ছন্দে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সন্ধেয় পৌঁছে মঙ্গলবার সকালে পাহাড়ি রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েন মুখ্যমন্ত্রী। দার্জিলিং (Darjeeling) শহরের পথে তাঁকে ঘিরে বার বার ভিড় জমে যায়। দাঁড়িয়ে সবার কুশল বিনিময় করেন তৃণমূল সুপ্রিমো। স্কুল যাওয়ার পথে খুদে পড়ুয়াদের মাঝে মিশে যান মমতা।

পাহাড়ে গেলে প্রায় প্রতিবারই সকালে হাঁটতে বের হন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এবারও তার ব্যতিক্রম হল না। এদিন GTA-র গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে মমতার। তার আরে সকালে দার্জিলিং শহরের বেরিয়ে জনসংযোগ সারেন তিনি। স্কুল পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, দেন চকোলেট। শিশুকে কোলে তুলে আদর করতেও দেখা যায় রাজ্যের প্রশাসনিক প্রধানকে।

আরও খবর: বঙ্গবন্ধু বাদ, পড়ে থাকছে শুধুই বঙ্গভবন ! স্কুল পাঠ্যক্রমে এবার বাধ্যতামূলক করা হচ্ছে আরবি
এরপর শহরের একটি কাপড়ের দোকানে কিছু কেনাকাটা করেন। সেখান থেকে যান একটি টি ক্যাফেতে। মন্ত্রী অরূপ বিশ্বাস, সরকারি উচ্চপদস্থ অধিকারী ও সাংবাদিকদের নিয়ে চা পান করেন। দার্জিলিং-এ গেলে একেবার সেখানকার মানুষের সঙ্গে মিশে যান তৃণমূল (TMC) সুপ্রিমো। কখনও পাহাড়ি মহিলাদের সঙ্গে মোমো বানানোয় হাত লাগান, কখনও ম্যাল থেকে স্থানীয় ব্যবসায়ীদের থেকে কিছু কেনেন। এবারও তার ব্যতিক্রম হল না। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত পাহাড়বাসী।









Related articles

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...

মহিলা কমিশন ছাড়লেন লীনা, চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা প্রযোজক-লেখিকার

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই রাজ্য মহিলা কমিশনের (West Bengal Commission for Women) চেয়ারপার্সন পদ ছাড়ার...

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...