Friday, May 15, 2026

অজিদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলবেন না বিরাট-রোহিতরা, ক্ষুব্ধ গাভাস্কর

Date:

Share post:

সামনেই অস্ট্রেলিয়া সিরিজ। ২২ নভেম্বর থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। ইতিমধ্যে ধাপে ধাপে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রথমে ঠিক ছিল অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে। কিন্তু এখন সূত্রের খবর, কোন প্রস্তুতি ম্যাচ খেলবেন না রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আর এতেই ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। তাঁর মতে নেটে অনুশীলন এবং ম্যাচ খেলার মধ্যে অনেক তফাত রয়েছে।

এক সাক্ষাৎকারে সুনীল গাভাস্কর বলেন, “ ভারত এ দলের বিরুদ্ধে ভারতীয় দলের অনুশীলন ম্যাচ বাতিলের সিদ্ধান্তটা মেনে নেওয়া কঠিন। ম্যাচ খেলার থেকে ভাল অনুশীলন কিছু হতে পারে না। নেটে যতই অনুশীলন করা হোক, ম্যাচের মতো হয় না। অনেকক্ষণ নেটে সময় কাটানোর পরেও ম্যাচ খেলতে নেমে অল্প রানে আউট হয় ব্যাটারেরা। যে কারণে ভারত বিদেশের বার বার মাটিতে প্রথম টেস্ট হারে। তারপর সিরিজে ফেরে। এই কারণেই অনুশীলন ম্যাচ খেলাটা জরুরি ছিল।” এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন,” এটা ঠিক ভারত এ দলের বোলারেরা হয়তো মূল দলের ব্যাটারদের খুব কঠিন পরীক্ষার মুখে ফেলবে না। মূল ব্যাটারদের চোট লাগুক সেটা চাইবে না ওরা। কিন্তু তবুও ম্যাচ খেলা জরুরি। কারণ নেটে একজন ব্যাটার তিন-চার বার আউট হলেও খেলতে পারে। তাই অনেক চাপমুক্ত ভাবে ব্যাট করে তারা। ম্যাচ খেললে সেটাই বদলে যায়। মানসিকতায় বদল হয়। ম্যাচ খেলার অভিজ্ঞতা তৈরি হয়। বোলারেরাও একটা ছন্দ পায়।”

সদ্য দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে হারের মুখ দেখে টিম ইন্ডিয়া। সেই সিরিজে ভারতীয় দলের ব্যাটিং নিয়ে ওঠে প্রশ্ন। কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি রোহিত-বিরাটরা।

আরও পড়ুন- প্রতীক্ষার অবসান, মাঠে ফিরছেন শামি, বাংলার হয়ে বল হাতে ফিরছেন তারকা পেসার


Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...