Wednesday, May 13, 2026

চূড়ান্ত প্রস্তুতি সারা, বুধে প্রথম দফার নির্বাচন ঝাড়খণ্ডে

Date:

Share post:

রাত পোহালেই নির্বাচন প্রতিবেশী ঝাড়খণ্ডে (Jharkhand)। বিজেপির পক্ষপাতিত্বের রাজনীতির বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren) জেলে ভরার পরেও লোকসভা নির্বাচনে ঝাড়খণ্ডে মাথা তুলে দাঁড়াতে পারেনি বিজেপি ও তার সহযোগী দল। তারপরেই দল ভাঙানোর খেলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে (Champai Soren) দলে টেনেছে বিজেপি। তারপরেও বিজেপি ও জনবিরোধী শক্তিগুলি আদতে ঝাড়খণ্ডের মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারবে তার পরীক্ষা শুরু বুধবার। ঝাড়খণ্ডের ৮১ বিধানসভা কেন্দ্রে এবার দুই দফার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)।

প্রথম দফার নির্বাচনে (first phase election) ঝাড়খণ্ডে অংশ নেবেন ৪৩ বিধানসভা কেন্দ্রের ভোটাররা। এই সব কেন্দ্র মিলিয়ে মোট প্রার্থীর সংখ্য়া ৬৮৫ জন। এর মধ্যে গুরত্বপূর্ণ কেন্দ্র রাজধানী রাঁচি (Ranchi) ও তার লাগোয়া হাতিয়া, কাঁকে কেন্দ্র। সেই সঙ্গে বুধবারই নির্বাচন হবে সরাইকেল্লা কেন্দ্রে, যেখান থেকে প্রার্থী সদ্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। তবে I.N.D.I.A. জোটের তেমন গুরুত্বপূর্ণ প্রার্থী প্রথম দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না।

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে পোস্টাল ব্যালটের ভোট ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। মঙ্গলবারেই সব কেন্দ্রে পৌঁছে যান ভোটকর্মীরা। তবে এরই মধ্যে ফের বিরোধীদের চাপে রাখতে কেন্দ্রীয় এজেন্সি প্রয়োগ জারি রেখেছে বিজেপির কেন্দ্র সরকার। মঙ্গলবারও রাঁচি শহরের একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) পক্ষ থেকে দাবি করা হয় বেআইনি অনুপ্রবেশ সংক্রান্ত টাকা লেনদেন মামলায় তদন্ত চালাতে এই তল্লাশি চালানো হয়েছে। যদিও প্রতিবেশী রাজ্যের নির্বাচন প্রক্রিয়া চলাকালীন অনুপ্রবেশ ইস্যুকে উস্কে দেওয়ার বিরোধিতা করে তৃণমূলও। প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের দাবি, যে স্বরাষ্ট্রমন্ত্রীর হাঁকডাক করে যান, অনুপ্রবেশ তো তাঁরই দফতরের দায়িত্ব।

Related articles

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...

তিলজলাকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক ও ম্যানেজার

তিলজলা অগ্নিকাণ্ডে (Kolkata Factory Fire) গ্রেফতার কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজার! মঙ্গলবার দুপুরে তপসিয়ার এক চামড়ার কারখানায়...