Saturday, March 14, 2026

১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাজ্যে উপনির্বাচন, ছক্কা হাঁকাতে আত্মবিশ্বাসী তৃণমূল

Date:

Share post:

উৎসবের আমেজ শেষ হতে না হতেই রাজ্যে ফের ভোট উৎসব শুরু। লোকসভা নির্বাচনের (Loksabha election) পর পুজোর আগে রাজ্যে হয়েছিল চারটি বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন (By Election)। বকেয়া ছিল আরও ছটি। আজ সেই ভোট পর্ব। ১০৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী (CRPF) এবং সশস্ত্র রাজ্য পুলিশের (West Bengal Police)কড়া নিরাপত্তা সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই-এর জয় তৃণমূল কংগ্রেস (TMC) ধরে রাখতে চাইবে। পাশাপাশি এবার শুভেন্দু-সুকান্ত এতটাই ব্যাকফুটে যে উত্তরবঙ্গের মাদারিহাট জয়ের ব্যাপারেও ১০০ শতাংশ আশাবাদী রাজ্যের শাসকদল। রাজনৈতিক মহল বলছে এই ছয় কেন্দ্র থেকে পুরো ফায়দা তুলতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস। গত বিধানসভা নির্বাচনে নৈহাটিতে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ৭৭ হাজারের বেশি ভোট পেয়ে। সনৎ দে এবার এই কেন্দ্র থেকে জোড়া ফুলের টিকিটে লড়ছেন। হাড়োয়ায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল ১ লক্ষ ৩০ হাজারের বেশি ভোট, এবারে সেখানে প্রার্থী হয়েছেন রবিউল ইসলাম। মেদিনীপুরে ১ লক্ষ ২১ হাজারের বেশি ভোট, তালডাংরা বিধানসভায় তৃণমূল কংগ্রেস ৯২ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিল। এই দুই কেন্দ্রে এবার লড়াই করছেন সুজয় হাজরা এবং ফাল্গুনী সিংহবাবু।সিতাই কেন্দ্রে ১ লক্ষ ১৭ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানে উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী করেছে সঙ্গীতা রায়। গতবার তৃণমূল কংগ্রেস মাদারিহাটে ভোট পেয়েছিল ৬১ হাজারের কিছু বেশি। সেই জায়গায় বিজেপির ভোট ছিল ৯০ হাজারের বেশি। বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন মনোজ টিজ্ঞা। মাদারিহাট কেন্দ্রে এই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। রাজ্যের গত ৫ বছরের রাজনৈতিক ইতিহাস বলছে, উপনির্বাচনে একচেটিয়া জয়ী হয়েছে রাজ্যের শাসক দল (TMC)। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...