Thursday, May 14, 2026

সরকারি হাসপাতালে চিকিৎসককে কোপের পর কোপ! চেন্নাইয়ে বিক্ষোভে স্বাস্থ্যকর্মীরা

Date:

Share post:

চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা গোটা দেশে কতটা সংকটে তার ছবি ধরা পড়ল চেন্নাইয়ের (Chennai) সরকারি হাসপাতালে। রোগীর ছেলের সাতটি ছুরির কোপে আক্রান্ত চিকিৎসককে দ্রুত ওই হাসপাতালেই ভর্তি করা হয়। ঘটনায় দ্রুত তৎপরতা দেখায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা। গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। আর জি করের ঘটনার পরে গোটা দেশের স্বাস্থ্যকেন্দ্রে নিরাপত্তা বিধান নিয়ে সুপ্রিম কোর্ট (Supreme Court) যে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে, তার পর্যবেক্ষণে তৈরি টাস্ক ফোর্সের (NTF) দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া কতটা জরুরি তা এই ঘটনায় আবারও প্রমাণিত হল।

চেন্নাইয়ের গুইন্ডিতে (Guindy) কলাইগনার সেন্টেনারি সুপারস্পেশালিটি হাসপাতালের অনকোলজি (Oncology) বিভাগের চিকিৎসক বালাজির উপর চড়াও হয় ভিগনেশ্বরম নামে এক যুবক। অভিযোগ, ওই যুবক আগে ওই হাসপাতালের কর্মী ছিল। তাঁর মায়ের চিকিৎসা করছিলেন চিকিৎসক বালাজি। সেই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে তাঁদের বচসা শুরু হতেই ভিগনেশ্বরম বালাজির ঘাড়ে ছুরি দিয়ে পরপর সাতটি কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় চিকিৎসককে উদ্ধার করে ভর্তি করা হয়।

এই ঘটনার পরই বিক্ষোভ সামিল হন হাসপাতালের চিকিৎসকরা। তামিলনাড়ু গভর্নমেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (TNGDA) এই ঘটনার তীব্র নিন্দা করে। সেই সঙ্গে রাজ্যজুড়ে জরুরি পরিষেবা, নির্দিষ্ট কিছু অস্ত্রোপচার ছাড়া কর্মবিরতি শুরু করে। সেই সঙ্গে ডাক্তারি পড়ুয়া ও স্বাস্থ্যকর্মীরাও বিক্ষোভে সামিল হয়। নিরাপত্তা সংক্রান্ত তিন দফা দাবি তাঁরা প্রশাসনের কাছে পেশ করে। অন্য়দিকে, অভিযুক্ত ভিগনেশ্বরমকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেখানেই উঠে আসে হাসপাতালের মধ্যে লুকিয়ে ছুরি এনেছিল ওই যুবক। তার লক্ষ্যই ছিল চিকিৎসকের উপর হামলা চালানো। ঘটনার পর হাসপাতালে আহত চিকিৎসককে দেখতে যান উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন (Udhayanidhi Stalin)।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...