Sunday, March 15, 2026

অস্কার জিততে ‘লাপাতা লেডিজ’-এর নাম বদলালেন কিরণ-আমির! কিন্তু কেন?

Date:

Share post:

অস্কারে এন্ট্রি নিতে চলেছে ভারতের আমির-কিরণের ‘লাপাতা লেডিজ’। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে সেরা বিদেশি ছবির বিভাগে পাঠানো হয়েছে কিরণ রাও পরিচালিত এবং আমির খান প্রযোজিত এই ছবিকে। তবে ২০২৫ সালের অস্কার দৌড়ে জিততে কিনা সিনেমার নামটাই বদলে ফেললেন কিরণ-আমির !

অস্কারের মঞ্চে উপযুক্ত কদর পেতে পরিচালক-প্রযোজক জুটি সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা ছবির নামে বদল আনবেন। সেইমতো অস্কার ক্যাম্পেইনের আগেই বদলে গেল ‘লাপাতা লেডিজ’ (Laapataa Ladies) সিনেমার নাম। আমির খানের প্রযোজনা সংস্থার তরফে সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই পরিবর্তিত নাম ঘোষণা করা হয়েছে। বিশ্বের দরবারে পরিচিতির জন্য ‘লাপাতা লেডিজ’-এর নাম পরিবর্তন করে ‘লস্ট লেডিজ’ (Lost Ladies) করা হল। পাশাপাশি নতুন নামে সিনেমার নয়া পোস্টারও প্রকাশ্যে আনলেন আমির- কিরণ জুটি।

উল্লেখ্য, কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিজ’-এর অস্কার নমিনেশন নিয়ে কম বিতর্ক হয়নি! নেটিজেনদের একাংশ দাবি তুলেছিলেন, কেন কানজয়ী ছবি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ এর পরিবর্তে পাঠানো হল ‘লাপাতা লেডিজ’কে? তবে বিতর্ককে উপেক্ষা করে অস্কারের জন্য কোমর বাঁধছে ‘লাপাতা লেডিজ’ টিম। ‘গাঁয়ের বধূ’দের কথা যে দর্শকদের এত পছন্দ হবে, তা আগে অনেকেই বুঝতে পারেনি।

আরও পড়ুন- সঞ্জয়ের চিৎকারের পর রাজ্যের অবস্থান জানতে বিবৃতি জারি রাজভবনের

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...