Sunday, June 7, 2026

বারাসত মেডিক্যাল কলেজের ভ্যাটে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য!

Date:

Share post:

বৃহস্পতির সকালে সরকারি হাসপাতালের আবর্জনাস্তূপে দেহাংশ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বারাসত মেডিক্যাল কলেজের (Barasat Medical College Hospital) সাফাই কর্মীরা ভ্যাট পরিষ্কার করতে গিয়ে মানুষের মাথা, হাত, চোখ, দাঁত সহ শরীরের একাধিক অংশের টুকরো ছড়িয়ে পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। হাসপাতাল পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে, তা সত্ত্বেও কী ভাবে মৃতদেহের খণ্ডাংশ ভ্যাটে (parts of body found in vat) এল তা নিয়ে নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ।

সূত্রের দাবি, হাত-পায়ের টুকরোর পাশাপাশি চোখের খণ্ডাংশও উদ্ধার হয়েছে। হাসপাতালের অধ্যক্ষ ডা. সুহৃতা পালকে (Suhrita Paul) গোটা বিষয়টি জানানো হয়েছে। হাসপাতালের সাফাই বিভাগের কর্মী নিতাই মণ্ডল (Nitai Mondal) বলেন, “প্রতিদিনই হাসপাতালে নোংরা আবর্জনা এই স্তুপে রাখতে আসি। আজ এসে দেখলাম একজন মানুষের দেহ পড়ে রয়েছে খণ্ডবিখণ্ড অবস্থায়। সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানিয়েছি।” এই ঘটনার জেরে রোগী এবং তাঁদের আত্মীয়দের মনেও আতঙ্ক ছড়িয়েছে। বারাসত হাসপাতালের (Barasat Medical College) গেট সারারাত খোলা থাকার কারণে যে কেউ অবাধে যাতায়াত করতে পারেন। সিসিটিভি ফুটেজ চেক করে সবটা খতিয়ে দেখা হচ্ছে।যদিও সাফাই বিভাগের সুপারভাইজার জানিয়েছেন, মেডিক্যাল ছাত্র ছাত্রীদের প্র্যাকটিক্যাল ক্লাসে পরীক্ষা-নিরীক্ষার জন্যই এই মৃতদেহ আনা হয়েছিল। এটি কোনও বেওয়ারিশ লাশ নয়।

Related articles

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...

অভিষেকেরই নজর কাড়লেন সুথার, আফগানদের চাপে ফেলল ভারত

মুল্লানপুরে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে দ্বিতীয় দিনও দাপট দেখাল ভারত(India), জয়ের গন্ধ পেতে শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ইনিংসে...