Friday, June 26, 2026

পড়ুয়ার ট্যাবের টাকা গায়েবে সিট গঠন করে তদন্ত কলকাতা পুলিশের

Date:

Share post:

অ্যাকাউন্ট হ্যাক। মাঝপথেই গায়েব হয়ে যাচ্ছে পড়ুয়াদের ট্যাবের টাকা। এবার বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল লালবাজার (LalBazar)। ট্যাবের টাকা গায়েবে তদন্ত নেমে ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যোগ মিলেছে ভিন রাজ্যের। এবার কলকাতার বেশ কয়েকটি স্কুলের পড়ুয়াও একই অভিযোগ করেছে। কমপক্ষে ১০০ জনের বেশি পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব হওয়ার অভিযোগ দায়ের হয়েছে কলকাতা পুলিশের কাছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের স্বার্থে এবার বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল কলকাতা পুলিশ (Kolkata Police)।

রাজ্য সরকার একাদশ এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের (Student) ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের অধীনে এককালীন ১০ হাজার টাকা দেয়। চলতি বছর, পুজোর আগে সংশ্লিষ্ট পোর্টালে ছাত্রছাত্রীরা ট্যাব কেনার টাকার জন্য আবেদন করেছিল। পুজোর পর পড়ুয়াদের অ্যাকাউন্টে সরাসরি সেই টাকা ঢুকতে শুরু করে। কিন্তু অভিযোগ, অনেক পড়ুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা ঢোকেনি। প্রথম অভিযোগ আসে পূর্ব বর্ধমান জেলায়। এরপর একের পর এক জেলা থেকে পড়ুয়াদের টাকা গায়েবের অভিযোগ নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

এই ট্যাবের টাকা গায়েবের অভিযোগ দায়ের হয়েছে যাদবপুর, বেনিয়াপুকুর, কসবা, মানিকতলা, সরশুনা, ওয়াটগঞ্জ, জোড়াসাঁকো,গল্ফগ্রিন এবং ভবানীপুর থানায়। যাদবপুরের এক স্কুলের ১২ জন পড়ুয়া ও ঠাকুরপুকুরের এক স্কুলের ৩১ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি। কসবায় সেই সংখ্যা ১০, যেখানে জোড়াসাঁকোয় ৪০। বেনিয়াপুকুরে পাঁচ জনের টাকা গায়েবের অভিযোগ প্রকাশ্যে আসে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এক জনের টাকা অন্য একজনের অ্যাকাউন্টে ঢুকেছে। ঘটনার তদন্তে এবার বিভিন্ন জেলার পুলিশ সিট গঠন করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই দুর্নীতির কিনারা করতেই এবার কলকাতা পুলিশও SIT গঠন করে তদন্ত শুরু করল। কলকাতার স্কুলগুলির পড়ুয়াদের টাকা কোথায় যাচ্ছে, কে বা করা এই চক্রের সঙ্গে জড়িত, সবকিছুই খতিয়ে দেখবে তদন্তকারী অফিসারেরা।







Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...